সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কারণ, মহান আল্লাহ পাক তিনি নিজেই ইরশাদ মুবারক করেন-
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰى
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওহী মুবারক ছাড়া কোন কথা বলেন না। তাই যদি হয়ে থাকে তাহলে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কথা মুবারকতো মহান আল্লাহ পাক উনারই কথা মুবারক।
তাহলে মসজিদে দাঁড়িয়ে তারা কি মহান আল্লাহ পাক উনার ঘরে, মহান আল্লাহ পাক উনার বিরুদ্ধে বলতে চায়? মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে বলতে চায়? আর যদি কেউ বলে, সে কি ঈমানদার থাকবে? কস্মিনকালেও সে ঈমানদার থাকবেনা।
কাজেই এখনও সময় রয়েছে এদের ইস্তিগফার তওবা করা। কারণ যেখানে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙ্গুলের ছাপ রয়েছে, হাতের ছাপ রয়েছে, এখন বিশ্বের প্রায় সব জায়গাতেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়ে থাকে। আমরা সেটা খোঁজ নিয়েছি। অনেক জায়গাতেই বড় বড় লকার রয়েছে, কিন্তু কোন চাবি নেই। এরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তালা খুলে, তালা বন্ধ করে।
যেমন কয়েকদিন আগে আমাদের এক লোক আসলো হংকং থেকে। সে হংকং-এ থাকে, সেখানে সে চাকরি করে। সে বললো, তারা যখন সে দেশে প্রবেশ করে, তার অফিসে সে যায়, কোন ছবির প্রয়োজন তার হয় না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা কার্ড তৈরী করা হয়েছে, ঐ কার্ডটা ওখানে কম্পিউটারে প্রবেশ করানো হয়, সিগনাল দেয়, এটা ঠিক রয়েছে। তখন ওখানে গিয়ে দরজায় আঙ্গুলে ছাপ দেয়া মাত্রই দরজাটা খুলে যায়। এবং সে বললো, তার অফিসে অনেক বড় বড় লকার অর্থাৎ আলমারী রয়েছে অর্থাৎ সিন্দুক রয়েছে সেখানে ফিংগারপ্রিন্ট দিয়ে সেগুলি খুলে থাকে এবং বন্ধ করে থাকে। ঐ ফিংগারপ্রিন্ট ব্যতীত কেউ সেটা খুলতে পারবে না।
এখন ইহুদী নাছারারা, মুসলমানদের তর্জ-তরীক্বা গ্রহণ করেছে। আর মুসলমানদের জন্য আফসুস! তারা ইহুদী নাছারাদের কর্তৃক পরিত্যক্ত তর্জ-তরীক্বা গ্রহণ করতেছে। নাঊযুবিল্লাহ!
কাজেই মুসলমানদের সে বিষয়টা স্মরণ রাখতে হবে। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দিয়ে সব চলতে পারে। তাহলে ছবির কি প্রয়োজন রয়েছে। কারণ ছবি বদলানো যেতে পারে, গলা কেটে পাল্টিয়ে দেয়া যেতে পারে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যেটা আঙ্গুলের ছাপ রয়েছে তা কিন্তু কেউ পাল্টাতে পারবেনা। মহান আল্লাহ পাক উনার কুদরত, মহান আল্লাহ পাক উনার সৃষ্টি মানুষ। লক্ষ কোটি মানুষও যদি একসাথে করানো হয়, সকলেরই আঙ্গুলের ছাপ নেয়া হয়, একটা ছাপের সাথে আরেকটা ছাপ কখনও মিলে না। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।