ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (২২)
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরা বলবে, তারা অনেক শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষা দিচ্ছে। এদের অনেক ছাত্র রয়েছে, এদের শাগরিদ রয়েছে, এদের মুরীদ রয়েছে, অনেক কিছু রয়েছে, এরা অনেক কিছু বুঝে, তারা সেটা বলবে।
ইবলীস যেমন বলেছিলো, এরাও সেটা বলবে। তারতো কম অভিজ্ঞতা নয়, সেতো অনেক উত্তম ব্যক্তি। সে যেটা ফতওয়া দিবে সেটাই সঠিক হবে। নাউযুবিল্লাহ!
সে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা’ শরীফ, পবিত্র ক্বিয়াস শরীফ উনাকে গুরুত্ব দিবে না। যেমন ইবলীস দেয়নি সেও ঠিক দিবে না। যার ফলশ্রুতিতে ইবলীস যেমন বিভ্রান্ত হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে এবং তাকে যারা অনুসরণ করবে মহান আল্লাহ পাক তিনি সেটা বললেন-
لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ
ইবলীস তুমি শুধু একাই জাহান্নামে যাবে সেটা নয়, তোমাকে যারা অনুসরণ করবে, তারাসহ তোমাকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবো। নাউযুবিল্লাহ!
এখন উলামায়ে ‘সূ’ যারা রয়েছে এরা কিন্তু সেই দলের অন্তর্ভুক্ত। এখন পবিত্র ইসলাম উনার নাম দিয়ে, দোহাই দিয়ে আর শাসক গোষ্ঠী জরুরী অবস্থা জারি করে দিয়ে এরা মনে করলো, জরুরী অবস্থা ঘোষণা করলে বোধ হয় পবিত্র দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে বলা যায়। নাউযুবিল্লাহ! মহান আল্লাহ পাক উনার ঘর মসজিদ,
اَلْـمَسْجِدُ بَيْتُ اللهِ
মসজিদ মহান আল্লাহ পাক উনার ঘর। যিনি মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ফতওয়া দিলেন, ছবি তোলা আঁকা রাখা হারাম। এরা চাচ্ছে, মহান আল্লাহ পাক উনার ঘরে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শিকায়েত করতে। নাউযুবিল্লাহ!
এরা কত বড় গোমরাহ হয়ে গেছে। মহান আল্লাহ পাক উনার ঘর মুবারকে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে তারা বলতে চায়। নাউযুবিল্লাহ!
ইবলীস প্রথম উলামায়ে ‘সূ’। সে লাঞ্ছিত হয়েছে, জাহান্নামী হয়েছে। তাকে যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী হয়ে যাবে।
তাহলে যারা মসজিদে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক উনার বিরুদ্ধে বলতে চায়, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে বলতে চায়, মহান আল্লাহ পাক উনার বিরুদ্ধে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে বলার অর্থ হচ্ছে মহান আল্লাহ পাক উনার বিরুদ্ধে বলা। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)