ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (২১)
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ
মূর্খ লোকদের সাথে তর্ক-বিতর্ক করার জন্য অর্থাৎ মূর্খ লোকদের ধোঁকা দেয়ার জন্য, মিথ্যা ফতওয়া দেয়ার জন্য তারা শিখবে নাউযুবিল্লাহ! এবং
أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ
মানুষদেরকে তার দিকে রুজু করানোর জন্য। নাউযুবিল্লাহ! মানুষদেরকে তার দিকে রুজু করানোর জন্য জনগণের সমর্থন নেয়ার জন্য সে ইলিম চর্চা করবে। নাউযুবিল্লাহ! মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
أَدْخَلَهُ اللَّهُ النَّارَ
অবশ্যই মহান আল্লাহ পাক তিনি ঐ উলামায়ে ‘সূ’দেরকে, এই শ্রেণীর লোকদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ!
ইবলীস ইলিম চর্চা করেছিলো, সে কিন্তু মহান আল্লাহ পাক উনার সমস্ত আদেশ-নির্দেশ মুবারকগুলো অস্বীকার করলো, অহঙ্কার করলো। যার জন্য মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বললেন-
كَانَ مِنَ الْكَافِرِينَদ
আসলেই সে আগেই কাফির ছিলো। ওটাতো হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বুঝেননি। কেউ সেটা বুঝতে পারেনি। মহান আল্লাহ তিনি তো জানতেন।
كَانَ مِنَ الْكَافِرِينَ
আসলেই সে আগেই কাফির ছিলো। তার কুফরীটা প্রকাশ পেলো কতদিন পরে? ছয় লক্ষ বৎসর পরে। ছয় লক্ষ বৎসর পরে ইবলীসের কুফরী প্রকাশ পেলো। এটা খুব মনে রাখবেন।
ইবলীস ছয় লক্ষ বৎসর ধরে ইবাদত-বন্দেগী করলো, ইলিম শিখলো, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে তা’লীম দিলো। এতো বৎসর সে ইবাদত-বন্দেগী করার পরেও, লক্ষ লক্ষ বৎসর হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে তা’লীম দেয়ার পরেও সে কিন্তু মহান আল্লাহ পাক উনার আদেশ পালন করতে পারলো না। নাউযুবিল্লাহ!
ঠিক বর্তমান যামানায় আপনারা দেখতে পাবেন, যাদেরকে উলামায়ে ‘সূ’ বলা হয়, আমরা যাদেরকে উলামায়ে ‘সূ’ বলে থাকি। মানুষতো সেটা বুঝে না, অনেকে চূ-চেরা করে থাকে। এই উলামায়ে ‘সূ’দেরকে আপনারা দেখবেন, তারা দাবি করবে মাদরাসার উস্তাদ-শিক্ষক, মুহতামিম, মুফতী, মুহাদ্দিছ, শাইখুল হাদীছ, মুফাসসিরে কুরআন, ছূফী-দরবেশ, শায়েখ, পীর ছাহিব অনেক নাম দিবে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)