সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
উলামায়ে ‘সূ’দের কতগুলো খুছূছিয়াত এখানে মহান আল্লাহ পাক তিনি ইবলীসের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। উলামায়ে ‘সূ’দের যে কতগুলো বৈশিষ্ট রয়েছে সেটা মহান আল্লাহ পাক তিনি প্রকাশ করে দিয়েছেন।
এক নাম্বার হচ্ছে উলামায়ে ‘সূ’ এরা অহঙ্কারী হবে।
দুই নাম্বার তারা মহান আল্লাহ পাক উনার পবিত্র আয়াত শরীফ বা নিদর্শনসমূহ আসলেই অস্বীকার করবে। অর্থাৎ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের আদেশ নিষেধগুলোকে অস্বীকার করবে, অহঙ্কারী সে হবে।
হক্বকে সে কখনই গ্রহণ করবে না। হাজারো গোমরাহ হয়ে গেলে, বিভ্রান্তিতে পড়ে গেলেও, গযবে-আযাবে গ্রেফতার হওয়ার পরেও সে কিন্তু সেটা স্বীকার করবে না।
তাহলে উলামায়ে ‘সূ’ ইলিম অর্জন করে থাকে কেন? সেটাই মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করেন-
عَنْ حَضْرَتْ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ طَلَبَ العِلْمَ لِيُجَارِيَ بِهِ العُلَمَاءَ
হযরত কা’ব ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যারা ইলিম অর্জন করে আলিম উনাদের সাথে বাক-বিত-া করার জন্য।
أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ
মুর্খ লোকদেরকে এরা ভুল ব্যাখ্যা দেয়ার জন্য, অর্থাৎ তর্ক-বিতর্ক করার জন্য মূর্খ লোকদের সাথে।
أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ
মানুষকে তার দিকে রুজু করার জন্য।
মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
أَدْخَلَهُ اللَّهُ النَّارَ
মহান আল্লাহ পাক তিনি তাকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ!
এখানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, যারা ইলিম অর্জন করবে অর্থাৎ কারা? উলামায়ে ‘সূ’রা কিসের জন্য ইলিম অর্জন করবে?
لِيُجَارِيَ بِهِ العُلَمَاءَ
আলিম উনাদের সাথে তারা বাক-বিত-া করার জন্য অর্থাৎ আলিম উনাদের বিরুদ্ধে বলার জন্য। নাউযুবিল্লাহ!
যারা হক্কানী-রব্বানী আলিম রয়েছেন উনাদেরকে দোষারোপ করার জন্য তারা ইলিম চর্চা করবে। নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।