ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (১৮)
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ রবি , ১৩৯২ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
কিতাবে বর্ণিত রয়েছে- পবিত্র হাদীছ শরীফ, তফসীর, ফিক্বাহ, ফতওয়া সব জায়গায় বর্ণিত রয়েছে যে, যখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা সিজদা করলেন, করে উঠলেন। উঠে আশ্চর্য হয়ে গেলেন, দেখতে পেলেন, ইবলীস সে দাঁড়িয়ে রয়েছে। ইবীলস দাঁড়িয়ে রয়েছে, সে সিজদা করেনি। তার আকৃতি-বিকৃতি হয়ে গেছে। কোন কোন বর্ণনায় তার চক্ষুগুলো কপালে চলে গেছে। কোন বর্ণনায় তার চক্ষু সিনার মধ্যে চলে গেছে।
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা এটা দেখে ভয় পেয়ে গেলেন। ভীত-সন্ত্রস্ত হয়ে গেলেন। উনারা খুব দ্রুত মহান আল্লাহ পাক উনার প্রতি শুকরানা স্বরূপ অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি যে উনাদেরকে হিদায়েত দিয়েছেন সেজন্য উনারা খুব দ্রুত আরেকটি সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
এবং বললেন, আয় বারে ইলাহী! আমরা যেন হক্বের উপর থাকতে পারি।
উনারা দ্বিতীয় সিজদা দিয়ে উঠলেন। ইবলিস কিন্তু সিজদা করলো না।
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ইস্তিগ্ফার-তাওবা করা শুরু করে দিলেন। আর বলতে লাগলেন, মহান আল্লাহ পাক! এটা আপনার কি হাক্বীক্বত। এই জিনটাকে আমরা বাচ্চা শিশু এনেছিলাম, সে ভালোই ছিলো, তা’লীম দেয়া হলো, ইবাদত-বন্দেগী করলো, মুআল্লিম হলো, সকলকে তা’লীম দিলো। এতো বড় আলিম হলো, এতো বড় আবিদ হলো, এরপরও সে মহান আল্লাহ পাক উনার আদেশ অমান্য করলো, কি করে সেটা সম্ভব!
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আশ্চর্য হয়ে ইস্তিগফার তাওবা করতে লাগলেন।
মহান আল্লাহ পাক তিনি তো সব জানেন তারপরও মহান আল্লাহ পাক তিনি যেহেতু রহমান, রহীম, গফ্ফার, সাত্তার, তিনি দয়ালু।
তিনি ইরশাদ মুবারক করলেন-
مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ
মহান আল্লাহ পাক তিনি বললেন, হে ইবলীস! কোন জিনিস তোমাকে নিষেধ করলো, বাধা দিলো, মানা করলো? মহান আল্লাহ পাক তিনি বললেন, আমি আদেশ করলাম সিজদা করার জন্য, তুমি করলেনা। কোন জিনিস বাধা দিলো? ইবলীস জবাব দিলো, কতো বড় বেয়াদব, গোমরাহ
اَنَا خَيْرٌ مِّنْهُ
ইবলীস জবাব দিলো, বারে ইলাহী! ইবলীস সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম উনার থেকে উত্তম। নাউযুবিল্লাহ!
خَلَقْتَنِى مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِينٍ
আয় বারে ইলাহী! আপনিতো ইবলীসকে আগুন থেকে তৈরী করেছেন আর সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম উনাকে মাটি থেকে তৈরী করেছেন। আর আগুনতো উপরে থাকে আর মাটিতো নিচে থাকে। তাহলে ইবলীস কি করে সিজদা করতে পারে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












