ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (১৭)
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ রবি , ১৩৯২ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন জিন-ইনসান যারা তাদের মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফাত, নৈকট্য লাভ করার একটা যোগ্যতা রয়েছে, এটা কিন্তু অন্য কোন ক্বওমের নেই। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন কিছুটা যন্ত্রের মত। উনাদের যতটুকু বলা হবে উনারা ততটুকু বুঝবেন, জানবেন এবং করবেন। কিন্তু জিন-ইনসান উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি আলাদা যোগ্যতা দিয়েছেন।
জিন-ইনসান ইচ্ছে করলে মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফাত, নৈকট্য, তায়াল্লুক-নিছবত হাছিল করতে পারে। যার কারণে ইবলীস-সেই জিন শিশুটা যখন বড় হলো, আস্তে আস্তে ইলিম অর্জন করলো, আলিম হলো, আবিদও সে হলো।
কিতাবে বর্ণিত রয়েছে, সে সাত আসমান, সাত যমীন, এমন কোন স্থান নেই, আরশ-কুরসী, লওহো-কলম যেখানে সে ইবাদত-বন্দেগী করেনি, সিজদা সে দেয়নি, সব জায়গায় সে ইবাদত করেছে। যার জন্য সে বড় আলিম হলো, সে বড় আবিদও হলো। যখন সে বড় আলিম হলো মহান আল্লাহ পাক তিনি তাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মুআল্লিম হিসেবে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ!
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মুআল্লিম করে দেয়া হলো তার এ সমস্ত কারণে। মহান আল্লাহ পাক তিনি তাকে এত মর্যাদা দিলেন, ফযীলত দিলেন, যোগ্যতা দিলেন, সে তো চলতে থাকলো। কিন্তু যখন মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করবেন বললেন, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সকলকেই জানানো হলো। সাইয়্যিদুনা হযরত আবুল বাশার আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি সৃষ্টি হলেন। মহান আল্লাহ পাক তিনি ঘোষণা দিলেন-
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ
আমি যারা আদম সন্তান এবং হযরত আদম আলাইহিস সালাম উনাদেরকে সম্মান দিয়েছি। উনাদেরকে আমি আশরাফুল মাখলুকাত করেছি। জিনদের উপরেও উনাদের মর্যাদা দেয়া হয়েছে। সুবহানাল্লাহ! এখন সৃষ্টি হয়ে গেলেন। মহান আল্লাহ পাক তিনি তখন কি বললেন-
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
মহান আল্লাহ পাক তিনি বলেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা জিন সহ আমার যিনি খলীফাহ, আমার রসূল হযরত আদম আলাইহিস সালাম উনাকে সিজদা করুন। সকলেই সিজদা করলো
اِلَّا ابْلِيسَ
সেই ইবলীস অর্থাৎ সেই জিন, যে শিশুটা বড় হয়েছিলো, মুআল্লিম হলো, সে কিন্তু সিজদা করলো না। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন-
اَبٰـى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
সে অস্বীকার করলো, অহংকার করলো, সে সিজদা করলো না। যার কারণে সে কাফির হয়ে গেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












