ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (১৬)
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ রবি , ১৩৯২ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আরজি করলেন, বারে ইলাহী! এখনতো যাদের পাওয়া গেছে প্রকাশ্যে, তাদেরকে তো ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু কিছু জিন পালিয়ে গেছে ঝোপে-ঝাড়ে, জঙ্গলে, পাহাড়ে-পর্বতে, নদী-নালা, পানির তলে, সমুদ্রের মধ্যে। এখন তাদেরকেও কি মহান আল্লাহ পাক খুঁজে খুঁজে বের করে হত্যা করতে হবে? মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন, যাদেরকে পাওয়া গেছে ,তাদেরকে হত্যা করা হয়ে গেলে আপনাদের কাজ সমাধা হয়ে গেছে। যারা পালিয়ে গেছে তাদেরকে ছেড়ে দিন। যে সমস্ত জিন পালিয়ে গেলো তারা ছাড়া পেয়ে গেলো। এখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারকে কাজ সমাধা হয়েছে, চলে যাবেন। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা যখন চলে যাবেন তখন দেখতে পেলেন, একটা বাচ্চা শিশু জিন কাঁদতেছিলো।
একটা বাচ্চা শিশু জিন যমীনের মধ্যে সে কাঁদতেছিলো। দেখে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের একটু মুহব্বত হলো। দেখতে জিন শিশুটা খারাপ ছিলো না, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আরজি করলেন, আয় বারে ইলাহী! এই জ্বিন শিশুটা কাঁদতেছে, তার তো প্রকাশ্যে কোন অপরাধ নেই। আপনি যদি বলেন বারে ইলাহী! আমরা এই বাচ্চা শিশু জিনটাকে নিয়ে আসতে পারি। এমনও হতে পারে, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ছোহবতে থেকে সে ভালো হয়ে যেতে পারে।
মহান আল্লাহ পাক তিনি সব জানেন-
عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
অন্তরের অন্তঃস্থলের খবর তিনি রাখেন।
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ
দৃশ্য, অদৃশ্য মহান আল্লাহ পাক তিনি সব জানেন।
তারপরও যখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আরজি করলেন, মহান আল্লাহ পাক তিনি বললেন, ঠিক আছে, তোমরা নিতে পারো, দেখো তোমাদের ছোহবতে রেখে সে কতটুকু ভালো হয়।
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নিয়ে গেলেন আসমানে। তা’লীম দেয়া হলো। যেহেতু সে জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তার আক্বল, বুদ্ধি, সমঝ আলাদা ছিলো।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত-বন্দিগীর জন্য।
অর্থাৎ لِيَعْرِفُوْنِ মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফাত হাছিলের জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












