সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এজন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বলা হয়েছে এর ব্যাখ্যায়-
عَنْ حَضْرَتْ زِيَادِ بْنِ حُدَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ : قَالَ لِي عُمَرُ الْفَارُوْقُ عَلَيْهِ السَّلَامُ هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْإِسْلاَمَ قَالَ قُلْتُ لاَ قَالَ يَهْدِمُهُ زَلَّةُ الْعَالِمِ وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ وَحُكْمُ الْأَئِمَّةِ الْمُضِلِّينَ.
হযরত যিয়াদ বিন হুদাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি আমাকে জিজ্ঞাসাা করলেন। আপনি কি জানেন?
هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْإِسْلاَمَ ؟
কোন জিনিস বা কারা সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি সাধন করে বা মুসলমানদেরকে বিভ্রান্ত করে?
قُلْتُ لاَ
তিনি বলেন, আমি বললাম, সেটা আমার জানা নেই। তখন সাইয়্যিদুনা হযরত ফরূকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন-
يَهْدِمُهُ
সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি করবে বা বিভ্রান্ত করবে।
এক নাম্বার
زَلَّةُ الْعَالِمِ
আলিমের পদস্খলন অর্থাৎ উলামায়ে সূ তথা যারা হক্ব থেকে চ্যুত হয়ে গেছে, এই উলামায়ে সূ তারাই সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি করবে বা মানুষকে বিভ্রান্ত করবে।
দু’ নাম্বার হচ্ছে-
وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ
দু’নাম্বার হচ্ছে, মুনাফিকদের কিতাব নিয়ে তর্ক-বিতর্ক করা। অর্থাৎ যারা মুনাফিক, মুসলমান নামধারী পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের অপব্যাখ্যা করে, এরা সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে।
তিন নাম্বার কারা?
وَحُكْمُ الْأَئِمَّةِ الْمُضِلِّينَ.
তিন নাম্বার হচ্ছে, গোমরাহ শাসকদের গুমরাহীমূলক আদেশ নির্দেশসমূহ। অর্থাৎ গোমরাহ শাসকদের শাসন, সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি করবে এবং তাদের তর্জ-তরীক্বা মানুষকে গোমরাহ করবে।
যেমন আমরা এখন দেখতে পাচ্ছি, অতীতেও আমরা দেখেছি। সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে। যদিও সাইয়্যিদুনা হযরত আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম উনার পুর্বেরটা আমরা বাদ দেই। যেমন জ্বান, মান, তানু তারা অন্য ক্বওম। কিন্তু সাইয়্যিদুনা হযরত আবুল বাশার আলাইহিস সালাম উনার থেকে আমরা যদি শুরু করি, তাহলে দেখতে পাই ইবলিস প্রথম উলামায়ে ‘সূ’। সেখান থেকে শুরু হয়েছে, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।