ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (১)
, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ রবি , ১৩৯২ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এবং হযরত ইমাম মুজতাহিদ আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা প্রত্যেকেই উনাদের স্ব স্ব কিতাবে উলামায়ে ‘সূ’দের সম্পর্কে বর্ণনা করেছেন।
উলামায়ে ‘সূ’ নামে যে ক্বওম রয়েছে, তারা মানুষকে বিভ্রান্ত করে থাকে, গোমরাহির দিকে ধাবিত করে থাকে।
মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন মহান আল্লাহ পাক উনার বান্দাদের মধ্যে যারা আলিম উনারা। ’
কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি নিজেই সেটা বলেন, আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেহেতু ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত, কালামুল্লাহ শরীফ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নাযিল করা হয়েছে।
কাজেই তিনি মহান আল্লাহ পাক উনার এ আয়াত শরীফ আমাদেরকে জানিয়েছেন। নিশ্চয়ই যারা বান্দাদের মধ্য থেকে আলিম উনারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করে থাকেন।
তাহলে এখানে দেখা যাচ্ছে, যিনি হক্কানী রব্বানী আলিম হবেন তিনি অবশ্যই মহান আল্লাহ পাক উনাকে ভয় করবেন। যে বা যিনি আলিম দাবি করার পরেও মহান আল্লাহ পাক উনার ভয় তার মধ্যে থাকবেনা, মহান আল্লাহ পাক উনার ভীতি থাকবেনা তখন বুঝা যাবে, হাক্বীক্বী আলিম বলতে যাকে বুঝানো হয়েছে, সে আসলে তা নয়। কারণ হক্কানী রব্বানী আলিম হতে হলে তার শর্ত হচ্ছে মহান আল্লাহ পাক উনার ভীতি থাকা।
এজন্য বিখ্যাত তাবিয়ী ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি এর ব্যাখ্যায় বলেন-
إِنَّمَا الْفَقِيهُ
নিশ্চয়ই ফক্বীহ বা আলিম আল্লাহওয়ালা যিনি হবেন উনার যে ছিফত থাকা শর্ত তা হচ্ছে-
اَلزَّاهِدُ فِي الدُّنْيَا
তিনি অবশ্যই দুনিয়া থেকে বিরাগ হবেন।
وَالرَّاغِبُ فِي الْآخِرَةِ
পরকালের দিকে রুজু থাকবেন সব অবস্থায়
وَالْبَصِيرُ بِذَنْبِهِ
গোনাহ থেকে সবসময় সতর্ক থাকবেন।
وَالْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهِ
দায়িমীভাবে তিনি মহান আল্লাহ পাক উনার ইবাদত বন্দিগীতে মশগুল থাকবেন।
وَالْوَارِعُ
তিনি মুত্তাকী হবেন সুন্নতের পাবন্দ হবেন।
وَالْكَافُّ عَنْ اَعْرَاضِ الْـمُسْلِمِيْنَ
তিনি মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করবেন না।
وَالْعَفِيْفُ عَنْ اَمْوَالِـهِمْ
এবং মুসলমাদের মাল বা ধন দৌলত-এর প্রতি লোভ করবেন না।
وَالنَّاصِحُ لِجَمَاعَتِهِمْ
এবং মুসলমানদের তিনি সবসময় নছীহত করবেন। এটা হচ্ছে বাহ্যিক অর্থ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












