ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (৬৪)
, ০২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ রবি , ১৩৯২ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই আমাদেরকে যেন মহান আল্লাহ পাক তিনি উনার মতে মত করে দেন, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ করে দেন। প্রত্যেকটা ক্ষেত্রে, একদম মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, হায়াত থেকে মউত পর্যন্ত। কোন বিষয়ে খেলাফ করা যাবে না। কোন বিষয়ে কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ, এটা মনে রাখবে।
এজন্য মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّٰى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِّمَا جِئْتُ بِهٖ
“তোমরা ততক্ষণ পর্যন্ত মু’মিনে কামিল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নফ্সকে আমার তাবে’ না করবে। তোমাদের নফ্স যখন আমার তাবে’ হয়ে যাবে, আমার অনুগত হবে, তখনই তোমরা কামিয়াব হবে।
কাজেই মহান আল্লাহ পাক উনার মত, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ, এটা প্রতিক্ষেত্রে। এটা শুধু এখানে ওয়াজ মাহ্ফিলে আসলাম সেখানে না, মসজিদে আসলাম নামাযে তা না, রোযার সময় তা নয়, হজ্জ-যাকাত কোন সময় নয়, সব অবস্থায়।
তুমি ব্যবসা করো, সেখানে মহান আল্লাহ পাক উনার মতে মত হও, চাকরি করলে মহান আল্লাহ পাক উনার মতে মত হও, যে কোন কাজ করো, যে কোন কোশেশ করো। সবসময় মহান আল্লাহ পাক উনার মতে মত, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ, যে কোন অবস্থায়, যে কোন ক্ষেত্রে। হ্যাঁ, প্রত্যেক অবস্থায়ই আল্লাহ্ওয়ালা হওয়ার জন্য কোশেশ করতে হবে।
প্রত্যেক অবস্থায় আল্লাহ্ওয়ালা হওয়ার জন্য কোশেশ করতে হবে। আল্লাহ্ওয়ালা হওয়ার জন্য যত রাস্তা, যত মত, যত পথ রয়েছে, প্রত্যেক রাস্তায় হক্বভাবে কোশেশ করে যেতে হবে, তাহলে কামিয়াব। আর যদি কেউ হক্বভাবে কোশেশ না করে, মনগড়া নফ্সানিয়াত করে, তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। যে মনগড়া চলবে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে, এটা মনে রাখবে।
যারা নফ্সের তাবেদারী করে, তারা কখনোই কামিয়াবী হাছিল করতে পারবে না। সেটা যে বিষয়ে হোক না কেন। সেই যে বললাম, এক বুজুর্গ ব্যক্তি শুধু পিক দেয়ার কারণে, একটু রং দেয়ার কারণে হলি পূজারীদের শামিল হয়ে গেলেন। তাহলে তোমাদের কি অবস্থা হবে?
এখন প্রত্যেকের উচিত, তোমরা খালেছ ইস্তেগফার করো। মহান আল্লাহ পাক তিনি এজন্য বলেছেন-
قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوْا عَلٰى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللهِ إِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهٗ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
মহান আল্লাহ পাক তিনি বলেন, আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, হে মহান আল্লাহ পাক উনার বান্দারা, তোমরা মহান আল্লাহ পাক উনার রহ্মত থেকে নিরাশ হয়োনা, যারা নফ্সের উপর জুলুম করেছ, নিরাশ হয়োনা রহ্মত থেকে। তিনি সমস্ত গুণাহ্খতা ক্ষমা করনেওয়ালা এবং দয়ালু, করুণাময়।
কাজেই খালেছ ইস্তেগফার করে, তওবা করে প্রত্যেকে যেন মহান আল্লাহ পাক উনার মতে মত হয়ে যেতে পারে, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়ে যেতে পারে, সেই তৌফিক যেন মহান আল্লাহ পাক তিনি দান করেন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












