ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (৪৯)
, ১৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সেই মজলিসে একটা ইহুদী আলেম ছিল। সে বললো- ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি কিছু কর্জ দিতে পারি, আপনি যদি চান এই বেদুঈন সর্দারকে সাহায্য করার জন্য।
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, বেশ কত কর্জ দিতে পার?”
সে বললো- ৮০ মেসকাল স্বর্ণ, ৮০ মেসকাল স্বর্ণ। অর্থাৎ প্রায় ত্রিশ ভরি স্বর্ণ।
তখন মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তুমি কি শর্তে দেবে?”
সে বললো যে, হুযূর! অমুকের বাগানের খেজুরগুলি খুব ভাল। সেই বাগান থেকে যদি আমাকে কিছু খেজুর তার পরিবর্তে দেন, তাহলে আমি দেব। ’
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, এটা জায়িয নেই, এটা হারাম হবে। কেননা পরের বাগানের খেজুরের শর্ত দিয়ে আমি তোমার থেকে কর্জ নিতে পারি না। তুমি এই শর্ত করতে পার, তোমাকে আমি উত্তম খেজুর দেব।
সে বললো, ঠিক আছে। ৮০ মেসকাল স্বর্ণ সে দিয়ে দিল, প্রায় ত্রিশ ভরি স্বর্ণ।
মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই বেদুইন সর্দারকে তা দিয়ে দিলেন। বললেন যে, হে বেদুইন সর্দার! তুমি এটা নিয়ে যাও। নিয়ে তুমি তোমার সম্প্রদায়ের মধ্যে ইনসাফের সাথে বন্টন করে দিও। আর আমি দোয়া করি, মহান আল্লাহ পাক তিনি তোমাদের দুর্ভিক্ষ দূর করে স্বচ্ছলতা এবং শান্তি দান করবেন।
বেদুইন সর্দার চলে গেল। কর্জ পরিশোধের সময় তখনও শেষ হয়নি। ইত্যবসরে একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে নিয়ে সেই ইহুদীর বাড়ীর কাছে গেলেন, একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইন্তিকাল করেছেন উনাকে দেখার জন্য, উনার দাফন কাফনের জন্য।
দাফন-কাফন করে যখন ফিরে আসছিলেন, রাস্তায় সেই ইহুদীর বাড়ী। ইহুদী রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আদবের খেলাফ কাজ করে সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললো- আপনারা কুরাইশ বংশীয় লোক। কুরাইশ বংশের লোকেরা নিতে জানে, দিতে জানেনা। কর্জ করতে জানে কিন্তু কর্জ কোনদিন পরিশোধ করে না। সে অনেক বাজে কথা বললো।
সাথে ছিলেন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম। উনি খুব গোস্সা হলেন। উনি বললেন, ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আমাকে এজাযত দেন, এখনই আমি ইহুদীর গর্দান ফেলে দেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)