সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (২৩)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, রাত ২:০১
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

উনি ওয়াজ-নছীহত করলেন তারপর সেই কাগজটা বের করলেন। দেখ,
كافراند مفتى اور مستفتى هر دو
অর্থাৎ যে ফতওয়া চেয়েছে, যে ফতওয়া দিয়েছে, সকলেই কাফির হয়ে গেছে। নাউযুবিল্লাহ!
কারণ রেশমী কাপড় পুরুষের জন্য পরিধান করা হারাম। বাদশাহ কি করে এটা চাইলেন? আর মুফতী ছাহেব কি করে ফতওয়া দিলেন? দু’জনই কাফির হয়ে গেছে, তাদের তওবা করতে হবে।
যখন উনি এটা বলে দিলেন, বাদশাহ উযীর নাযির যারা ছিল, সবাই মাথা নীচু করে ফেললো। জুমুয়ার নামায তারা তাড়াতাড়ি পড়ে বের হয়ে গেল।
বাদশাহ শাহ্জাহান গিয়ে তার যে সৈন্য-সামন্ত ছিল, সিপাই ছিল, তাদেরকে বললো যে, এক কাজ করো, হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি উনাকে গ্রেফতার করো।
বাদশাহ আলমগীর তখন ছোট ছিলেন। তিনি দৌড়ে আসলেন সেই হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি উনার কাছে, এসে বললেন যে, হুযূর! এখনি বাদশাহ আপনার কাছে পুলিশ পাঠাবে, আপনাকে গ্রেফতার করার জন্য।
উনি বললেন যে, তাই নাকি? ঠিক আছে, এক কাজ করো, আমার ওযুর বদনা নেও, মিসওয়াক নেও। যেহেতু-
اَلْوُضُوءُ سِلَاحُ الْمُؤْمِنِ
অর্থ : ওযু তো মুসলমানদের অস্ত্র।
কাজেই ওযুর বদনা নেও, আর মিসওয়াক নেও। আমি মিসওয়াক করে, ওযু করে তোমার বাপের রাজত্বের বিরুদ্ধে বদদোয়া করবো। তাতে তোমার বাপের সে রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কারণ তারা না-হক্বের মধ্যে এত মজবুতী কেন?
এই কথা যখন উনি বললেন, তখন আলমগীর দেখল- সত্যিই উনিতো মহান আল্লাহ পাক উনার ওলী। উনি যদি বদদোয়া করেন, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।
শাহ্জাহান অর্থাৎ উনার পিতার কাছে গিয়ে বললেন, হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি গোস্বা হয়েছেন, আপনি আর সৈন্য পাঠাবেন না। উনি হয়ত বদ দোয়া করবেন আপনার বিরুদ্ধে, আপনি ধ্বংস হয়ে যাবেন।
তখন বাদশাহ শাহজাহান ভয় পেয়ে গেল। সত্যিই তাহলে কি করতে হবে, এখন কি করতে হবে? তখন আলমগীর বললেন- আপনি এক কাজ করেন, একটা চিঠি লেখেন, মাফ চান। কিছু লোক প্রেরণ করুন সেখানে যে, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে ভুল হবে না।
সত্যিই বাদশাহ শাহজাহান চিঠি লিখে মাফ চেয়ে হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি উনার কাছে লোক পাঠাল যে, হুযূর! ভুল হয়ে গেছে, বেয়াদবী মাফ করুন, আমি বুঝতে পারিনি। তখন উনি উনাকে মাফ করে দিলেন।
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ : তোমরা পরস্পর পরস্পরকে নেকী এবং পরহেযগারীর মধ্যে সাহায্য করো, বদী আর পাপের মধ্যে সাহায্য করো না।
এখন নেক এবং পরহেযগারী যা তাকওয়ার অন্তর্ভুক্ত, সেটার মধ্যে সাহায্য করতে হবে। পাপের মধ্যে সাহায্য করা যাবে না। যেমন হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি করেছেন। উনার মজবুতী, উনার দৃঢ়তা, পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ উনার প্রতি উনার যে আনুগত্যতা সেটাই প্রমাণিত হয়েছে। কাজেই প্রত্যেকে ব্যাক্তিকেই এজন্য চেষ্টা করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৬ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৬ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৬ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে