সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট বলে দিলেন দেখ, তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ-নির্দেশ মুবারক উনার খিলাফ কাজ করো না। দুনিয়ার কিন্তু কোন মূল্য নেই।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللهِ جَنَاحَ بَعُوْضَةٍ مَا سَقٰى كَافِرًا مِنْهَا شَرْبَةً مِنْ مَّاءٍ
হযরত সাহল ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যদি দুনিয়ার মূল্য মহান আল্লাহ পাক উনার নিকট একটা মশার পাখার সমান হতো তাহলে মহান আল্লাহ পাক তিনি কোন কাফিরকে কোন বিধর্মীকে একঢোক পানিও দিতেন না।
এখনতো ফিকির করতে হবে, লক্ষ কোটি মশা পড়ে মরে থাকে কেউ তো হিসাবে আনে না, গণনা করেনা, কোন মর্যাদা দেয় না। সেখানে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই বলতেছেন যে দেখো, দুনিয়ার মূল্য যদি মহান আল্লাহ পাক উনার কাছে একটা মশার পাখার সমান হতো তাহলে কিন্তু মহান আল্লাহ পাক তিনি কোন বিধর্মীকে একঢোক পানিও দিতেন না।
অথচ মহান আল্লাহ পাক তিনি সবই দিয়ে দিলেন তাহলে দুনিয়ার কোন ক্বদর নেই, মূল্য নেই। এই দুনিয়ার জন্য কেন ঈমান নষ্ট করবে। এই দুনিয়ার জন্য সে কেন মহান আল্লাহ পাক উনার থেকে সরে যাবে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে সরে যাবে।
মহান আল্লাহ পাক তিনি তো সেটাই বলেন, কেন তোমরা সেখান থেকে সরে যাবে। মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট বলে দিয়েছেন-
يَاأَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ
হে মানুষেরা, ইনসানেরা, জিনেরা তোমরা সকলেই জেনে রাখো-
مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
কোন জিনিস তোমাদেরকে যিনি দয়ালু গফফার সাত্তার মহান আল্লাহ পাক উনার থেকে ফিরিয়ে দিলো, উনার সম্পর্কে বিভ্রান্তির মধ্যে ফেলে দিলো-
مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
যিনি তোমাদেরকে সুবিন্যস্ত ছূরতে, উত্তম ছূরতে, উত্তম আকৃতিতে সৃষ্টি করলেন। যে ছূরত মহান আল্লাহ পাক তিনি পছন্দ করে থাকেন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।