সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَنْ يَّعْصِ اللهَ وَرَسُولَهٗ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِيْنًا
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, যদি কেউ উনার মধ্যে মত পেশ করে তাহলে সে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নাফরমানী করলো যার কারণে সে প্রকাশ্য গোমরাহীতে সে গোমরাহ হয়ে গেলো। নাঊযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি এখানে স্পষ্ট বলে দিলেন, জানিয়ে দিলেন যে দেখো, মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব যিনি নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যে ফায়সালা দিবেন বা দিয়েছেন, আদেশ নির্দেশ মুবারক করেছেন উনার মধ্যে কোন বান্দার কোন প্রকার চু-চেরা, ক্বীল-ক্বাল, কোন মত পেশ করা কখনই জায়িয হবে না বা জায়িয নেই।
যদি কেউ মত পেশ করে তাহলে সে প্রকাশ্য গোমরাহিতে গোমরাহ হয়ে যাবে।
এখন পর্দাকে ফরয করা হলো, কেউ বললো বর্তমানে এতো পর্দার দরকার নেই। নাউযুবিল্লাহ! তাহলে সে কি করে ঈমানদার থাকতে পারবে? সেতো কস্মিনকালেও ঈমানদার থাকতে পারবে না। ছবি তোলা হারাম করা হলো।
মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
كُلُّ مُصَوِّرٍ فِى النَّارِ
“প্রত্যেক ছবি তোলনেওয়ালা তোলানেওয়ালা জাহান্নামী”।
এখানে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিষেধ করে দিলেন, জাহান্নামী বলে ঘোষণা দিলেন। এখন যদি কেউ চু-চেরা, ক্বীল-ক্বাল করে তাহলে সে তো ঈমানদার হিসেবে থাকতে পারবেনা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।