সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

ইসলামী আক্বীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও আহকাম (৫)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, রাত ৩:১২
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এ প্রসঙ্গে বলা হয়, মহান আল্লাহ পাক উনার এক ওলী, তিনি উনার খাদিমসহ ইস্তিঞ্জাখানায় গেলেন। খাদিম বাইরে দাঁড়িয়েছিল। সে বুযূর্গ ব্যক্তি ইস্তিঞ্জাখানায় প্রবেশ করে (ইস্তিঞ্জাখানার উপর দিয়ে খোলা ছিল) ইস্তিঞ্জাখানার ভিতর থেকে উনার জামাটা খুলে খাদিমের প্রতি নিক্ষেপ করে বললেন, ‘তুমি এটা এখনই অমুক ব্যক্তিকে দান করে দাও।’ সে খাদিম উনার আদেশ মুবারক পালন করলো। তিনি ইস্তিঞ্জা সেরে যখন বের হয়ে আসলেন তখন খাদিম অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে, ‘হুযূর বেয়াদবী মাফ করবেন, ইস্তিঞ্জাখানায় বসে এটা দান করার কি জরুরত ছিল, আপনি তো বের হয়ে দান করতে পারতেন।’ মহান আল্লাহ পাক উনার ওলী বললেন, ‘দেখ বাবা! যখন কোন নেক কাজ করার ইচ্ছা হয় তখন সেটা সাথে সাথে করে ফেলতে হয়। অন্যথায় পরবর্তী সময় হয়তো শয়তান ওয়াস্ওয়াসা দিয়ে আমাকে নেক কাজ থেকে মাহরূম করে দিতে পারে। ঈমানী কুওওয়াত এখন বৃদ্ধি পেয়েছে, এখন দান করার জন্য ইচ্ছা হয়েছে, তাই আমি এখন দান করে দিলাম। যদি এখন দান না করি, হয়তো আমার ঈমানী কুওওয়াত দুর্বল হয়ে যাবে আর শয়তানের ওয়াস্ওয়াসা প্রবল হয়ে যাবে, তখন আমার পক্ষে নেক কাজ করা হয়তো সম্ভব হবে না।’ অবশ্যই এটা ইতিহাসে, কিতাবে, আমলে দেখা গিয়েছে যে, মানুষের ঈমানী কুওওয়াত যখন বৃদ্ধি পায় তখন সে নেক কাজ করার জন্য আগ্রহী হয়। সেটা দান-খয়রাতই হোক বা অন্যান্য নেক কাজের জন্যই হোক না কেন। তখন যদি সে সেটা করে ফেলে তখন তার জন্য তা সহজ হয়ে যায়। কিন্তু যদি সে সেটা জমিয়ে রাখে, পরে করবে, হয়তো অনেক সময় আর সেটা করা হয় না। ওয়াস্ওয়াসার কারণে বা নানা চু-চেরা, কিল-কালের কারণে অর্থাৎ শয়তান প্রবল হয়ে যাওয়ার কারণে ফেরেশ্তা দুর্বল হয়ে যায়। ঈমানী কুওওয়াত কমে যায়। যারজন্য তার পক্ষে নেক কাজ করাটা কঠিন হয়ে যায়। কাজেই, আমাদের হানাফী মাযহাব মুতাবিক- ঈমান বৃদ্ধি পায়না বা কমেওনা বরং ঈমানের কুওওয়াত বাড়ে এবং কমে। ঈমানের কুওওয়াত বৃদ্ধি করার জন্য আক্বাইদ শাস্ত্রের যতগুলি বিষয় রয়েছে সবগুলির উপর যথাযথ ঈমান আনতে হবে ও বিশ্বাস স্থাপন করতে হবে এবং সে অনুযায়ী যদি আমল করে তাহলে তার ঈমানী কুওওয়াত পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং ঈমান হচ্ছে, অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং মুখে তা স্বীকার করে নেয়া। এটা হচ্ছে আমাদের হানাফী মাযহাব মুতাবেক। আর আমল করা হচ্ছে ঈমানদার ব্যক্তির জন্য মু’মিনে কামিল হওয়ার মাধ্যম। যেমন ঈমানদার হচ্ছে দু’ প্রকার। মু’মিনে ফাসিক, মু’মিনে কামিল। মুসলমানে ফাসিক এবং মুসলমানে কামিল। কামিল হবে কখন? হাক্বীক্বী ঈমান অর্থাৎ ঈমানী কুওওয়াত যখন তার পরিপূর্ণ হবে তখন সে মু’মিনে কামিল হবে। এর আগে সে মু’মিনে কামিল থাকতে পারবে না। যেমন কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ পাক তিনি উল্লেখ করেছেন, হাদীছ শরীফে অনেক হাদীছ রয়েছে যে, ঈমানদারকে বলা হয়েছে ঈমানদার হওয়ার জন্য। যেমন يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا -
‘হে ঈমানদাররা! ঈমান আন।’ এবং কুরআন শরীফে উল্লেখ করা হয়েছে, ‘যারা মুসলমান হয়েছে, ঈমান এনেছে।’ একবার কিছু সম্প্রদায়ের লোক আসলেন মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট। তিনি জিজ্ঞাসা করলেন যে, ‘তোমরা কি ঈমান এনেছো, মুসলমান হয়েছো?’ উনারা বললেন যে, ‘হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি।’ মহান আল্লাহ পাক তিনি নাযিল করলেনÑ قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا
মহান আল্লাহ পাক তিনি বলেন, ‘আপনি বলে দিন যে, তোমরা ঈমান আননি, মুসলমান হয়েছো।’ তাহলে মুসলমান হলে কি ঈমান বাকি থাকে? না, সেও ঈমান এনেছে, মুসলমান হয়েছে। মহান আল্লাহ পাক তিনি যা বলেন শুদ্ধই বলেন, তবে সেটা বুঝতে হবে। অন্যথায় ঈমান থাকবে না। ঈমান সে এনেছে সত্য, মুসলমানও সে হয়েছে এটাও সত্য। তবে এখানে বলা হচ্ছে, মু’মিনে কামিল হওনি এখন পর্যন্ত। ইসলাম মাত্র গ্রহণ করেছ, এখনও মু’মিনে কামিল হওনি। মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করে, আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এসে তুমি মু’মিনে কামিল হবে। এখন মু’মিনে কামিল হওয়ার জন্য তোমরা এসেছো। এখনও মু’মিনে কামিল হওনি। মহান আল্লাহ পাক তিনি সেটাই ঘোষণা করেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৪ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৪ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে