মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান, খুছূছিয়ত-বৈশিষ্ট্য মুবারক সম্পর্কে ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রস

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩৭)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, রাত ৩:১৮
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩৭)
পূর্ব প্রকাশিতের পর
তখন যিনি খালিক্ব যিনি মালিক মহান আল্লাহ পাক তিনি বললেন, ঠিক আছে। যেহেতু মালাকুল মউত হযরত আযরায়ীল আলাইহিস সালাম তিনি বিষয়টা পালনের ব্যাপারে ওজরখাহী করছেন তাই স্বয়ং মহান আল্লাহ পাক খালিক্ব মালিক তিনি বললেন, ঠিক আছে তাহলে আমি কুদরতীভাবে উনাকে নিয়ে আসবো। সত্যি স্বয়ং যিনি খালিক্ব মালিক মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার রূহ মুবারক কুদরতীভাবে এনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ! এটা বেমেছাল উনার ব্যক্তিত্ব। বেমেছাল মর্যাদা-মর্তবা, ফযীলত যেটা খাছ কুদরতের অন্তর্ভুক্ত। স্বয়ং যিনি খালিক্ব যিনি মালিক মহান আল্লাহ পাক তিনি উনার রূহ মুবারককে সরাসরি কুদরতীভাবে এনে যথাস্থানে অর্থাৎ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ! বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। কাজেই উনার মর্যাদা তাহলে কতটুকু হবে, উনার ফযীলত তাহলে কতটুকু হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না।
এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে, কিতাবাদিতে যা রয়েছে, উনাদের বিষয়ে কিন্তু পর্যাপ্ত কিতাবাদি নেই। অনেকবার বলেছি, যারা হযরত পুরুষ ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের আলোচনা রয়েছে। হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা সকলেই পুরুষ ছিলেন। উনাদের জীবনী মুবারক রয়েছে। কিন্তু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে পুরুষও ছিলেন, মহিলাও ছিলেন। তাহলে যাঁরা হযরত মহিলা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না উনাদের আলোচনা মুবারক কোথায়? আর বিশেষ করে, যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যখন আলোচনা আসবে তাহলে যাঁরা হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের আলোচনা মুবারক কোথায় এবং হযরত নবী এবং রসূল আলাইহিমুস সালাম উনারা যাঁরা অতীত হয়েছেন উনাদের যাঁরা আহলিয়া আলাইহিন্নাস সালাম উনাদের আলোচনা কোথায় একমাত্র হযরত লূত আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাম উনাদের একজন করে আহলিয়া যাঁরা ঈমান আনতে পারেনি। এছাড়া অন্যান্য যাঁরা রয়েছেন হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের যাঁরা আহলিয়া উনাদের আলোচনাটা কোথায়? আর অতীতে যদি কিতাবে উনাদের জীবনী মুবারক না পাওয়া যেয়েও থাকে তাহলে যাঁরা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম অর্থাৎ উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের আলোচনাটা কোথায়? সেটাতো উম্মতের জন্যে ফিকির ও চিন্তার বিষয়। এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে আসলে অনেক মহিলা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না রয়েছেন। পরবর্তীতে কোটি কোটি হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম যমীনে এসেছেন। পুরুষদের মধ্য থেকে এসেছেন, মেয়েদের মধ্য থেকেও এসেছেন। উনাদের জীবনী মুবারক কোথায়? সেগুলো তো মুসলমানদের জানার দরকার রয়েছে। পুরুষ এবং মহিলা সকলের জন্য সেটা জানার দরকার।
যাঁরা মহিলা উনাদের যে কার্যক্রম, উনারা যে ইসলামের খিদমতের আঞ্জাম দিয়েছেন সেটা কতটুকু কিভাবে দিয়েছেন এ বিষয় মুসলমান পুরুষ-মহিলা সকলের জন্য জানা দরকার। বিশেষ করে মহিলারা অনুসরণ করবে কাকে? যাঁরা মহিলা উনাদের অনুসরণীয়-অনুকরণীয় কারা? প্রথমতঃ অনুসরণীয়-অনুকরণীয় হচ্ছেন যাঁরা হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। এরপর হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনারা অনুসরণীয়-অনুকরণীয়। উনাদের অনুসরণ-অনুকরণ করতে হলে, উনাদের আলোচনাটা তাহলে কোথায়? উনাদের জীবনী মুবারকের যে বিষয়টা, সে বিষয়টা কোথায়? এখন তো সে বিষয়টা মুসলমানরা ফিকিরও করে না, আলোচনাও করে না, জানার চেষ্টাও করে না। দেখা যাচ্ছে, উনাদের আলোচনার অনুপস্থিতির কারণে কাফির, মুশরিক, বেদ্বীন, বদদ্বীন, ইহুদী-নাছারারা তাদের মধ্যে যারা মহিলা রয়েছে তাদের জীবনীগুলো মুসলমানদের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। নাঊযুবিল্লাহ! যেটা পরিহার করা মুসলমানদের জন্য ফরয-ওয়াজিব। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়, চিন্তার বিষয়। একজন পুরুষ সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করলো, ঠিক আছে। মহিলাও অনুসরণ করবে। তবে মহিলাদের জন্য কিছু অতিরিক্ত বিষয় রয়েছে, সে বিষয়গুলি মহিলারা অনুসরণ করবে কিভাবে? তখন তো হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রয়োজন। সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার প্রয়োজন। তাহলে উনাদের সম্পর্কে জানতে হবে। কি করে উনাদের অনুকরণ করা হবে? কি করে একজন মহিলা চলবে? এ বিষয়টা বুঝতে হবে, ফিকির করতে হবে, খুব ফিকির করতে হবে। এজন্য বিশেষ করে সাইয়্যিদাতুন নিসা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম এবং সমস্ত হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জীবনী মুবারক আলোচনা করা উচিত বারবার। এখন তো আমাদের দেশ, মুসলমানের দেশগুলো কাফির-মুশরিকের দেশের মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহ! আমাদের সিলেবাসের মধ্যে উনাদের জীবনী মুবারকের কোন আলোচনা নেই। নাঊযুবিল্লাহ! এটা আশ্চর্যের বিষয়, আফসুসের বিষয়। অথচ উচিত ছিল উনাদের জীবনী মুবারকের আলোচনা থাকা। তাহলে মুসলমান মহিলা যারা রয়েছেন উনারা অনুসরণ করতে পারতেন, অনুকরণ করতে পারতেন।
(পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন- তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৭ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে