সর্দি-কাশি দূর করতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে মধুর গুণাগুণ
, ১৭ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাদিস, ১৩৯২ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মধুতে এমন কিছু উপকারী কিছু উপাদান রয়েছে, যা ব্যাকটেরিয়া-ভাইরাস নির্মূল করতে পারে। সে কারণে যুগের পর যুগ ধরে ঠান্ডা লাগার সমস্যায় মধু ব্যবহৃত হয়ে আসছে। এমনকি এখনও এই ভেষজ উপাদানের গুণেই বহু মানুষ ওষুধ ছাড়াই যেকোনো সমস্যা কাটিয়ে সুস্থ হয়ে উঠছে।
তবে কিছু পদ্ধতি ব্যবহার করে মধু খেলে অতি তাড়াতাড়ি সর্দি-কাশির মতো ঠান্ডার সমস্যা এড়ানো এবং রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। তাই মধু খাওয়ার কিছু নিয়ম সম্পর্কে জেনে নিন।
গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া:
সর্দি-কাশির মতো ঠান্ডার সমস্যা কাটিয়ে উঠতে প্রথমে এক গ্লাস পানি ফুটিয়ে নিন। তারপর পানি ঠান্ডা হয়ে এলে তাতে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। তাহলেই উপকার মিলবে। সর্দি-কাশির প্রকোপ কমবে। বুকে কফ জমে থাকলে বেরিয়ে আসবে। তাই সর্দি-কাশি হলে এই কৌশলে মধু খেতে পারেন।
চায়ে মধু ও লেবুর মিশ্রণ:
এক কাপ চায়ে এক চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন। তাহলেই সর্দি, কাশি দূর হবে। কারণ মধুর পাশাপাশি এই পানীয়ে মজুত থাকা চা এবং লেবুরও অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট রয়েছে, যা সর্দি-কাশি কমাতে যথেষ্ট।
মধু আর তুলসী:
সকালবেলা কয়েকটি টাটকা তুলসী পাতা এক চামচ মধুতে মিশিয়ে খেতে পারেন। কিংবা তুলসী পাতার রস করে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। তাতেই সর্দি-কাশি দূর হবে। বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতাও।
মধুতে আদা মেশানো:
একটা ছোট আদা কুচি কুচি করে কেটে নিন। তারপর সেই টুকরোগুলো এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে চুষে চুষে খান। কিংবা এই মিশ্রণ পানি দিয়ে গিলে খেয়ে নিতে পারেন।
প্রতিদিন সকালে এক চামচ মধু খান:
হাতের কাছে অন্য কোনো ভেষজ না থাকলে শুধু মধুই খেতে পারেন। সেক্ষেত্রে প্রতিদিন সকালে উঠে এক চামচ মধু খেয়ে নিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












