সম্মানিত শাফিয়ী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ আশির, ১৩৯১ শামসী সন , ২২ মার্চ, ২০২৪ খ্রি:, ০৮ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
শিক্ষকবৃন্দ:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় যুগে বিভিন্ন দেশে অগণিত আলিম হতে শিক্ষা লাভ করেন। তন্মধ্যে কিছু উল্লেখযোগ্য:
(১) ইমাম সুফইয়ান বিন উয়ায়নাহ রহমতুল্লাহি আলাইহি - (ওফাত- ১৯৮ হিজরী) (মাক্কী)।
(২) ইমাম ইসমাঈল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি - (ওফাত ১৭০ হিজরী) (মাক্কী)।
(৩) ইমাম মুসলিম বিন খালিদ রহমতুল্লাহি আলাইহি - (ওফাত ১৭৯ হিজরী) (মাক্কী)।
(৪) ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহি আলাইহি - (ওফাত ১৭৯ হিজরী) (মাদানী)।
(৫) ইমাম মুহম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহি আলাইহি - (ওফাত ২০০ হিজরী) (মাদানী)।
(৬) ইমাম হিশাম বিন ইউসুফ রহমতুল্লাহি আলাইহি - (ওফাত ১৯৭ হিজরী) (ইয়ামানী)।
(৭) ইমাম ওয়াকী বিন আল জাররাহ্ রহমতুল্লাহি আলাইহি - (ওফাত ১৯৭ হিজরী) (কূফী)।
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্রবৃন্দ:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্র হওয়ার যারা সৌভাগ্য লাভ করেছেন উনাদের সংখ্যা ও বর্ণনা দেয়া অসম্ভব। কারণ তিনি যে দেশেই ভ্রমণ করেছেন এবং শিক্ষার আসরে বসেছেন সেখানেই অগণিত ছাত্র তৈরী হয়েছে।
নিম্নে কয়েকজন প্রসিদ্ধ ছাত্রের নাম উল্লেখ করা হল-
(১) ইমাম রবী বিন সুলায়মান আল মাসরী।
(২) ইমাম ইসমাঈল বিন ইয়াহ্ইয়া আল মুযানী আল মাসরী।
(৩) ইমাম আবূ আব্দুল্লাহ্ আলফাকীহ আল মাসরী।
(৪) ইমাম আবূ ইয়াকূব ইউসুফ বিন ইয়াহইয়া আল মাসরী।
(৫) ইমাম আবুল হাসান বিন মুহম্মদ আযযাফরানী।
আলিম সমাজের মন্তব্য:
সম্মানিত দ্বীন ইসলামে হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার অবদান অনস্বীকার্য। তিনি উনার ইলিম মুবারক, সমঝ, মেধাকে কাজে লাগিয়ে দ্বীন ইসলাম উনার প্রচার ও প্রসার ঘটিয়েছেন।
সম্মানিত দ্বীন ইসলাম বিশেষজ্ঞদের চোখে ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি:
(১) ইমামুল মাদীনাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “আমি এ যুবক ইমাম শাফিয়ী উনার মত অধিক বিচক্ষণ ও বুদ্ধিমান আর কোন কুরাইশীকে পাইনি।” সুবহানাল্লাহ!
(২) ইমাম আবূল হাসান আযযাফরানী বলেন, “আমি ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার ন্যায় অধিক সম্মানী, মর্যাদাশীল, দানশীল, আল্লাহভীরু, দ্বীনদার ও অধিক জ্ঞানী আর কাউকে দেখিনি”। সুবহানাল্লাহ!
(৩) ইমাম ইসহাক বিন রাহ্ওয়াহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিসহ পবিত্র মক্কা শরীফে ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে গেলাম, উনাকে বেশ কিছু প্রশ্ন করলাম তিনি খুব ভদ্রতার সাথে সাবলীল ভাষায় সব প্রশ্নের জবাব দিলেন। সুবহানাল্লাহ!
(৪) একদল আলিম বলেন, সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি হলেন স্বীয় যুগে পবিত্র কুরআন শরীফ উনার ব্যাপারে সবচেয়ে বেশী জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ!
(৫) ইমাম ইসহাক বলেন, আমি যদি উনার পবিত্র কুরআন শরীফ পা-িত্ব সম্পর্কে আগে অবগত হতাম তাহলে উনার কাছে শিক্ষার জন্য থেকে যেতাম। সুবহানাল্লাহ!
গ্রন্থাবলী:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি অসংখ্য গ্রন্থ রেখে গেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো-
(১) “কিতাবুল উম্ম” মূলতঃ এটি একটি হাদীছ শরীফ গ্রন্থ, যা ফিকহী পদ্ধতিতে স্বীয় সনদসহ সংকলন করেছেন, এটি একটি বিশাল গ্রন্থ। যা ৯টি বৃহৎ খ-ে প্রকাশিত।
(২) “আর রিসালাহ” এটা সেই গ্রন্থ যাতে ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি উসূলে হাদীছ ও উসূলে ফিকহে সর্বপ্রথম কলম ধরেছেন।
(৩) “আহকামুল কুরআন”।
(৪) “ইখতিলাফুল হাদীছ”।
(৫) “ছিফাতুল আমরি ওয়ান্নাহী”।
(৬) “দ্বিয়াউল ইলিম”।
(৭) “বায়ানুল ফারদ্ব”।
(৮) “ফাদ্বাইলু কুরাইশ”।
(৯) “ইখতিলাফুল ইরাকিয়্যীন”।
(১০) ইখতিলাফু মালিক ওয়া শাফিয়ী। ইত্যাদি আরো বহু গ্রন্থ রয়েছে।
পবিত্র বিছাল শরীফ:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি ৮২০ খৃষ্টাব্দের ১৯ জানুয়ারী ২০৪ হিজরীর রজবুল হারাম শরীফ মাসের শেষ দিন জুমুয়ার রাত্রিতে ৫৪ বছর বয়স মুবারকে পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। (সমাপ্ত)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












