মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

সম্মানিত শাফিয়ী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, রাত ২:২৩
সম্মানিত শাফিয়ী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২)
ইরাক সফর:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি ইরাকে দু’বার সফর করেন, প্রথমবার কথিত খলীফা হারুনুর রশীদ উনাকে ইরাকে জোরপূর্বক পাঠায়। সেখানে গিয়ে তিনি ইরাকের প্রসিদ্ধ জ্ঞানীদের নিকট শিক্ষা সমাপন করে আবার পবিত্র মক্কা শরীফ ফিরে আসেন এবং পূর্ণদমে দর্স-তাদরীস ও দ্বীন ইসলাম প্রচার-প্রসারের কাজে একটানা ৯ বছর আত্মনিয়োগ করেন। সুবহানাল্লাহ!
অতঃপর ১৯৫ হিজরীতে সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি আবারো ইরাক সফর করেন। প্রথম সফর ছিল ইলিম শিক্ষা গ্রহণের আর এ সফর হলো ইলিম হাছিলের পাশাপাশি শিক্ষাদানের জন্য। সাইয়্যিদুনা হযরত ইমাম বায়হাকী রহমতুল্লাহি আলাইহি স্বীয় সনদে বর্ণনা করেন, হযরত হুসাইন কারাবাসী আমার কাছে আসলেন এবং বললেন যে, আমাদের মাঝে একজন পবিত্র হাদীছ শরীফ বিশারদ (আহলু হাদীছ) এসেছেন চলুন আমরা উনার কাছে গিয়ে একটু পরীক্ষা করি। হযরত আবূ ছাওর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা উনার কাছে গেলাম, হযরত হুসাইন কারাবাসী ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনাকে একটি মাসয়ালা জিজ্ঞাসা করলেন। জবাবে তিনি মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উদ্ধৃতি মুবারক দিয়ে জবাব দিতে থাকলেন এভাবে রাত হয়ে গেল। তখন আমরা উনার পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের অগাধ পা-িত্ব দেখে আশ্চর্য হলাম, শেষে আমরা উনার কাছে আত্মসমর্পণ করলাম। এ সফরেই সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার সাক্ষাৎ মুবারক করেন।

মিশর সফর:

সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার ইরাকে অবস্থান যেমনি প্রশংসনীয় তেমনি আবার অপরদিক হতে কালো মেঘ নেমে আসতে লাগল। মু’তাযিলারা রাজনৈতিক প্রাঙ্গণ দখল করায় কথিত খলীফা হারুনুর রশীদসহ সে সময়ের আব্বাসীয় খলীফাগণ ফালসাফা ও তর্কবিদ্যা-মানতিকে প্রভাবিত হয়ে পবিত্র কুরআন শরীফ মাখলুক বা মু’তাযিলা বিশ্বাস পোষণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমাম যেমন- ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনাদের উপর নির্যাতন শুরু করে, যার ফলে বাধ্য হয়ে সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি ইরাক ত্যাগ করে মিশরে চলে আসেন।
মিশরে আগমন করলেই মিশরবাসী উনাকে অভিনন্দন জানান ও মিশরের বিখ্যাত মসজিদ হযরত আমর বিন আল আস মসজিদে কিছু আলোচনা পেশ করলে সকলেই উনার আলোচনায় মুগ্ধ হয়ে যান এবং তারা এক বাক্যে স্বীকার করেন যে, মিশরের বুকে এমন প্রতিভাবান ব্যক্তির কখনও আগমন ঘটেনি, যিনি কুরাইশ বংশোদ্ভুত, উনার ছলাতের ন্যায় উত্তম ছলাত আদায় করতে কাউকে দেখিনি, উনার চেহারা মুবারকের ন্যায় সুন্দর চেহারা মুবারক খুব কমই আছে, উনার বক্তব্য ও বাচন ভঙ্গির মত আকর্ষণীয় ও শ্রুতিমধূর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ!
উনার পবিত্র হাদীছ শরীফ গবেষণা ও চর্চায় যারা হানাফী বা মালিকী মাযহাবের অনুসারী ছিলেন, উনাদের অনেকেই পবিত্র হাদীছ শরীফ উনার আলোকে ইসলাম চর্চার সুযোগ লাভে ধন্য হন। সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি জীবনের শেষ পর্যন্ত মিশরেই অবস্থান করেন এবং উনার মূল্যবান গ্রন্থসমূহ সেখানেই সংকলন করেন।

আকীদাহ্-বিশ্বাস:

সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি আহলুস সুন্নাহ্ ওয়াল জামায়াহ উনার ইমাম। যিনি ছিলেন পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের একনিষ্ঠ অনুসারী, আক্বীদাহ্-বিশ্বাস, আমল-আখ্লাক্ব, ইবাদত-বন্দেগী সকল ক্ষেত্রে তিনি সবকিছুর উর্ধ্বে। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ্ শরীফ উনাদেরকে প্রাধান্য দিতেন এবং আঁকড়ে ধরতেন, তিনি কালাম পন্থী যুক্তিবাদী বিদয়াতীদের ঘোর বিরোধী ছিলেন। সুতরাং পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে আহলুস সুন্নাহ্ ওয়াল জামায়াতের আকীদাহ্-বিশ্বাসই সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার আকীদাহ্-বিশ্বাস। (চলবে)
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৮ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে