পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে
সম্মানিত যাকাত উনার আহকাম, মাসায়িল ও ফাযায়িল
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে পূর্ববর্তীকালের একটি ঘটনা বর্ণিত রয়েছে,
عَنْ حَضْرَتْ اَبِـيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَـمْشِيْ بِفَلَاةٍ مِّنَ الْاَرْضِ فَسَمِعَ صَوْتاً فيْ سَحَابَةٍ اِسقِ حَدِيْقَةَ فُلَانٍ فَتَنَحّٰى ذٰلِكَ السَّحَابُ فَأفْرَغَ مَاءَهٗ فِيْ حَرَّةٍ فاِذَا شَرْجَةٌ مِّنْ تِلْكَ الشِّرَاجِ قَدِ اسْتَوْعَبَتْ ذٰلِكَ الـماءَ كُلَّهٗ فَتَتَبَّعَ الـمَاءَ فاِذَا رَجُلٌ قَائِمٌ فِيْ حَدِيْقَتِهٖ يُـحَوِّلُ الْـمَاءَ بـِمِسْحَاتِهٖ فَقَالَ لَهٗ يَا عَبْدَ اللهِ مَا اسْـمُكَ؟ قَالَ فُلَانٌ لِلْاِسْمِ الَّذِيْ سَـمِعَ فِيْ السَّحَابَةِ فَقَالَ لَهٗ يَا عَبْدَ اللهِ لِـمَ تَسْاَلُنِيْ عَنْ اِسْـمِيْ؟ فَقَالَ اِنِّـيْ سَـمِعْتُ صَوْتًا فِيْ السَّحَابِ الَّذِيْ هٰذَا مَاؤُهٗ يَقُوْلُ اِسْقِ حَدِيْقَةَ فُلَانٍ لِاِسْـمِكَ فَمَا تَصْنَعُ فِيْهَا فَقَالَ اَمَا اِذَ قُلْتَ هٰذَا فَاِنِّـيْ اَنْظُرُ اِلٰى مَا يَـخْرُجُ مِنْهَا فَاَتَصَدَّقُ بِثُلُثِهٖ وَاٰكُلُ اَنَا وَعِيَالِيْ ثُلُثاً وَاَرُدُّ فِيْهَا ثُلُثَهُ.
অর্থ : “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এক ব্যক্তি এক মাঠে অবস্থান করছিলেন এমন সময় তিনি মেঘের মধ্যে এক শব্দ শুনতে পেলেন যে, অমুকের বাগানে পানি বর্ষণ করো। অতঃপর মেঘমালা সেই দিকে ধাবিত হলো এবং সেই বাগানে পানি বর্ষালো। তখন দেখা গেলো, উক্ত বাগানের ডোবাটি সমস্ত পানি নিজের মধ্যে ভর্তি করে নিলো। তখন সেই ব্যক্তি মেঘের অনুসরণ করলেন অর্থাৎ মেঘ যেখানে বর্ষিত হয়েছিলো সেখানে তিনি গেলেন এবং গিয়ে দেখলেন যে, এক ব্যক্তি উনার বাগানে দাঁড়িয়ে সেচুনী দ্বারা পানি সেচতেছেন। তখন তিনি উনাকে জিজ্ঞেস করলেন, হে মহান আল্লাহ তায়ালা উনার বান্দা! আপনার নাম কী? তিনি বললেন, আমার নাম অমুক- যে নাম তিনি মেঘের মধ্যে শুনেছিলেন সেই নাম। তখন এ ব্যক্তি বললেন, হে মহান আল্লাহ তায়ালা উনার বান্দা! আপনি কেন আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন? তিনি বললেন, যেই মেঘের এই পানি; সেই মেঘের মধ্যে আমি একটি শব্দ শুনেছি। আপনার নাম নিয়ে বলা হয়েছে যে, অমুকের বাগানে পানি বর্ষণ করো। তিনি আরো জানতে চাইলেন, হে মহান আল্লাহ তায়ালা উনার বান্দা! আপনি বলুন, আপনি ফসলের দ্বারা কী কী কাজ করেন, তিনি উত্তরে বললেন, যখন আপনি জানতে চাইলেন তখন শুনুন, আমার এই জমিতে যা ফলে তা আমি (আমাদের পবিত্র শরীয়ত মুতাবিক) তিন ভাগ করি। এক ভাগ দান করি, এক ভাগ আমি ও আমার পরিবারের খাবারের জন্যে রাখি এবং অপর ভাগ ফসল উৎপাদনের জন্যে লাগিয়ে থাকি। ” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ : কিতাবুয যুহুদ ওয়ার রিক্বায়িক্ব : বাবুছ ছদাক্বাতি ফিল মাসাক্বীন : হাদীছ শরীফ নং ৭৩৬৩; মিশকাতুল মাছাবীহ : কিতাবুয যাকাত : বাবুল ইনফাক্ব ওয়া কারাহিয়াতিল ইমসাক)
অতএব প্রমাণিত হলো যে, কেউ যদি তার যমীন থেকে উৎপাদিত ফসল ও ফল-ফলাদির যথাযথ সম্মানিত যাকাত/হক্ব আদায় করে তথা দান-ছদকা করে তাহলে মহান আল্লাহ পাক তিনি কুদরতীভাবেই তার ফসলের হিফাযত করবেন এবং তার ফসলে বরকত দান করবেন। তার ফসল কখনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












