সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানগণের অধিকার আদায়ের লক্ষ্যে আইনী কার্যক্রম
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ রবি , ১৩৯২ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
মুসলমানদের চিরশত্রু ইহুদী, নাসারা, হিন্দু, বৌদ্ধসহ সমস্ত কাফির, বেদ্বীন, বদদ্বীনরা ছলে, বলে, কৌশলে মুসলমানদের জাহিরী-বাতিনী তথা সর্বোত ক্ষতি সাধনে তৎপর। যার বাস্তবতা দেখতে পাই আমাদের দেশেও। এদেশ থেকে ইসলামী অনুশাসন, তাহযীব-তামাদ্দুন উঠিয়ে দিয়ে মুসলমানদেরকে কোনঠাসা করার লক্ষ্যে এই কাফির গোষ্ঠী কখনো মিডিয়াকে, কখনো শাসক শ্রেণীকে এবং কখনো আদালতকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছে। এমনকি শাসক শ্রেণী কোন বিষয়ে সম্মত না হলে, আনুগত্যতা না দেখালে তাদের পরিবর্তনেও সা¤্রাজ্যবাদীরা দেশের আদালতকে ব্যবহার করছে।
তাই, বর্তমান সময়ের যিনি সম্মানিত ইমাম ও মুজাদ্দিদ, ছহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সুলত্বানুন নাছীর, আল ক্বউইউল আউওয়াল, আল জাব্বারিউল আউওয়াল, ক্বইয়ুমুয্যামান, ঢাকা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম তিনি সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাফির ও মুনাফিকদের যাবতীয় ষড়যন্ত্র ও কূট কৌশল নস্যাৎ করে সত্যিকার অর্থেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠায় বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছেন। সেগুলোর অন্যতম “আইনী কার্যক্রম”। সুবহানাল্লাহ। যা উনার ঐতিহাসিক অভূতপূর্ব আজিমুশ্বান তাজদীদ মুবারক।
এ তাজদীদী কার্যক্রমের সফলতা আজ দিবালোকের চেয়েও সুস্পষ্ট। ফলশ্রুতিতে সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাফির ও মুনাফিকদের অনেক ষড়যন্ত্র ও কূট কৌশল নস্যাৎ হয়েছে, হচ্ছে এবং হতেই থাকবে। ইনশাআল্লাহ!
পাঠকের উপলব্ধির স্বার্থে নীচে বিশেষ কিছু আইনী কার্যক্রমের তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করা হল।
(পূর্ব প্রকাশিতের পর)
পবিত্র কা’বা শরীফ ও মদিনা শরীফ জুমুয়ার নামায বন্ধের মিথ্যা সংবাদ প্রচার : ডেইলি স্টারের ভুল স্বীকার
‘কাবা ও মসজিদে নববীতে নামায স্থগিত’- ২০ মার্চ ২০২০ তারিখে এই শিরোনামে, মিথ্যা সংবাদ প্রচার করায় পরের দিন ২১ মার্চ ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্ববার্তা’র সম্পাদক মুহম্মদ আরিফুর রহমান ও সাংবাদিক মুহম্মদ মুক্তাদুল ইসলামের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর শরীফ রেজিস্টার্ড ডাকযোগে ডেইলি ষ্টারকে লিগ্যাল নোটিশ পাঠান।
এর প্রেক্ষিতেই ২৪ মার্চ ২০২০ “ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ” নামক একটি শিরোনামে ডেইলি ষ্টার প্রকাশিত সংবাদের ভুল স্বীকার করে এবং জানায়, সৌদি আরবের ‘আল আরাবিয়া’ সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী সংবাদটি তৈরি করা হয়। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংবাদটি দেশের পাঠকদের জন্যে গুরুত্বপূর্ণ ছিল। আল আরাবিয়ার ইংরেজি সংবাদটি বাংলায় অনুবাদ করার সময় ভুলবশত ইংরেজি ‘courtyard’ এর বাংলা ‘প্রাঙ্গণ’ শব্দটি বাদ পড়ে যায়। পরবর্তীতে এই সংবাদটি দ্য ডেইলি স্টারের অনলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই অনিচ্ছাকৃত ভুলের জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
নোটিশে বলা হয়েছিলো, ডেইলি স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছিল, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে নামায ও প্রবেশ বন্ধ করেছে সৌদি আরব। ফলে জুমুয়ার নামাযও হবে না সেখানে।
অথচ বাস্তবতা হলো, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর বাইরের চত্বরে নামায পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মূল মসজিদসমূহে জামায়াত কিংবা জুমার নামায কোনোটাই বন্ধ হয়নি। বিবিসি বাংলাসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সঠিক সংবাদটি এসেছে।
নোটিশগুলোতে বলা হয়, করোনা পরিস্থিতির সুযোগে বাংলাদেশের চিহ্নিত ইসলামবিদ্বেষী মহল দেশের মসজিদগুলো বন্ধের ষড়যন্ত্র করছে। ডেইলি স্টার অনলাইনের মিথ্যা নিউজগুলো সেই ষড়যন্ত্রকারীদেরকে শক্তিশালী করবে।
নোটিশদাতা বলেন, পবিত্র কাবা শরীফ ও মদিনা শরীফের জুমার নামায নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে এনটিভি, ডেইলি স্টার ও বাংলানিউজ২৪ নোটিশদাতার দ্বীনি অনুভূতিতে আঘাত দিয়েছে। উদ্দেশ্যমূলকভাবে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা বাংলাদেশে প্রচলিত দ-বিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ডিজিটাল মাধ্যমে এমন মিথ্যা ও ধর্মীয় অবমাননামূলক তথ্য সম্প্রচার করাটা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৫ ও ২৮ ধারার অধীনে অপরাধ।
নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে নোটিশগ্রহীতাগণ সুস্পষ্ট বিবৃতি দিয়ে পবিত্র কাবা শরীফ ও মদিনা শরীফের জুমার নামায বিষয়ক সংবাদটি প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন বলে নোটিশসমূহে বলা হয়েছে।
সেই প্রেক্ষিতে ডেইলী স্টার পত্রিকা আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে সংবাদটি প্রত্যাহার করেছে।
লিংক-https://bit.ly/2JdMZzR
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












