সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে নিরাপত্তা বাহিনী (৩)
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
নৌ বাহিনী: মুসলমান দেশের ভূখন্ডের হিফাযতে নৌ বাহিনীর গুরুত্ব ও তাৎপর্য:
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মতের একদল লোককে আমার সামনে পেশ করা হলো, তারা সিংহাসন আরোহী শাসকের মত হয়ে সমুদ্রের পিঠে সাওয়ার হয়ে মহান আল্লাহ পাক উনার পথে যুদ্ধ করছে। হযরত উম্মু হারাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (হযরত উবায়দা ইবনু ছামিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া) তিনি আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক উনার কাছে দুআ করুন, আমাকে যেন তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার জন্য দুআ মুবারক করলেন। পরে হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার যুগে হযরত উম্মে হারাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি (সাইপ্রাসে) নৌ অভিযানে শামিল হন। যখন তিনি সাগর থেকে ফিরে আসেন তখন তিনি উনার বাহন থেকে পড়ে গিয়ে শাহাদাত বরণ করেন।
এ থেকে মুসলমানদের জন্য সমুদ্র জিহাদের গুরুত্ব ও তাৎপর্য ফুটে উঠে। সমুদ্র উপকূল রক্ষায় নিয়োজিত বাহিনী হলো নৌ বাহিনী। যে কোন দেশের ভূখন্ড রক্ষায় নৌ বাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কোন দেশ যখন অন্য দেশকে আক্রমণ করে তখন স্থল ও আকাশ পথ ছাড়াও সাগর পথে আক্রমণের অপচেষ্টা চালায়, আর এই আক্রমণ প্রতিহতের জন্যই নৌ বাহিনীর গুরুত্ব রয়েছে। সাগর পথে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ হিফাযত, অবৈধ অনুপ্রবেশ রোধ, মানব পাচার, অর্থপাচার, মাদক পাচার, চোরাচালান, চুরি, ছিনতাই, ডাকাতি, লুন্ঠন, রাহাজানি ইত্যাদি যেসব অপকর্ম সমুদ্র পথে হয় তা নিয়ন্ত্রণ করার জন্যই নৌ বাহিনীর গুরুত্ব রয়েছে। এই সমস্ত অপকর্ম সমুদ্র পথে নিয়ন্ত্রণের জন্য মূলত কোস্ট গার্ডও কাজ করে। নৌ বাহিনী মূলত সাগর পথে যুদ্ধ জিহাদ পরিচালনা করে। আর সমুদ্র পথে জিহাদের দায়িত্ব পালন করে বলে নৌ বাহিনীর সদস্যরা মুজাহিদের ন্যায় ফযীলত ও মর্যাদা হাছিল করবে। মুজাহিদদের জন্য জান্নাত অবধারিত, জাহান্নাম হারাম। মুজাহিদরা মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে, আর জিহাদের ময়দান থেকে ফিরে আসলে ছওয়াব ও গনীমতের মাল লাভ করবে, গাজীর মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ! আর তাদের এই কাজ হওয়া চাই নিছক মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ! তাই মুসলমান দেশের শাসকদের সমুদ্র উপকূলের নিরাপত্তার জন্য নৌ বাহিনী এবং সমুদ্র পথের আভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য কোস্ট গার্ডকে সুদূর প্রসারী করা, সর্বাধিক সুযোগ-সুবিধা দেয়া, জনবল ও অস্ত্রবল বৃদ্ধি করা, জাহাজ সংখ্যা, স্পীডবোর্ড ইত্যাদি বৃদ্ধি করা আবশ্যক। স্মরণ রাখা উচিত মুসলমানদের অতীত ইতিহাসের। মুসলমানরা যখন স্পেন বিজয় করলো তখন কিন্তু এই বাহিনীর সুনিপূণ যুদ্ধ কলাকৌশল ইতিহাস সাক্ষী। এ থেকে মুসলমানদের ইবরত ও নছীহত রয়েছে।
-জামাল চৌধুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












