সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে নিরাপত্তা বাহিনী (২)
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১২, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
সীমান্ত প্রহরী: মুসলমান দেশের ভূখন্ডের হিফাযতে সীমান্ত প্রহরীর গুরুত্ব ও তাৎপর্য:
আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার রাস্তায় এক সকাল ও এক বিকাল সময় ব্যয় করা দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ)
আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, জাহান্নাম স্পর্শ করবেনা দুইটি চোখ, যে চোখ মহান আল্লাহ পাক উনার পথে কাঁদে আর যে চোখ মহান আল্লাহ পাক উনার ভয়ে বিনিদ্র রজনী যাপন করে। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ)
যে কোন মুসলমান দেশের সীমান্ত প্রহরায় যারা নিয়োজিত তারা যদি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক প্রাপ্তির আশায় সীমান্ত প্রহরা দেয় তাহলে তারা উপরোক্ত হাদীছ শরীফে বর্ণিত ফযীলত ও মর্যাদা হাছিল করবে। তা তাদের জন্য নেক আমল হবে। কারণ তারা যে কাজ করে তা মূলতঃ মুসলমান দেশের ভূখন্ডের নিরাপত্তার জন্য করে। বহিঃশত্রুর হাত থেকে মুসলমানদের দেশ রক্ষা করা, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ করা, অর্থপাচার, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান ইত্যাদি রোধ করা হলো সীমান্ত প্রহরীর কাজ। জিহাদের সময় বহিঃশত্রুর আক্রমন থেকে দেশকে হিফাযতের দায়িত্ব পালন করে বিধায় তারা জিহাদের ফযীলত লাভ করবে। মুজাহিদরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে এবং জান্নাত লাভ করবে। তারা নিহত হলে শহীদের মর্যাদা পাবে, জীবিত থাকলে তারা গাজী। সুবহানাল্লাহ! আর মুসলমানদের জান-মাল, ঈমান-আমলের নিরাপত্তা ফরয। এই বাহিনী সীমান্ত এলাকায় সেই দায়িত্বও পালন করে। তাই এই বাহিনীকে শক্তিশালী করা মুসলমান শাসকদের জন্য দায়িত্ব ও কর্তব্য। তাদের কাজকে সুদূর প্রসারী করা, কাজকে সম্প্রসারণ করা, সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, জনবল ও অস্ত্রবল বৃদ্ধি করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। যে দেশের এই বাহিনী যত বেশি শক্তিশালী সে দেশের সীমান্ত তত বেশি সুরক্ষিত। বহিঃশত্রু তত বেশি ভয়ে তটস্থ থাকবে। আর সীমান্ত দুর্বল হলে বহিঃশত্রুর দেশের জন্য আক্রমণ করা সহজ হয়ে যায়। যুগ যুগ ধরে মুসলমানদের রাজ্য জয়ের পিছনে যে সমস্ত কারণ তা হলো- ঈমান ও আমলে বলীয়ান, এই বাহিনীসমূহের দক্ষতা ও সুনিপুণ কলা কৌশল। সুবহানাল্লাহ! পক্ষান্তরে মুসলমানদের পরাজয় ও খিলাফত ব্যবস্থা ধ্বংসের পিছনে যে সমস্ত কারণ রয়েছে তা হলো- এই বাহিনীসমূহের দুর্বলতা, ঈমান, আমলের দুর্বলতা, মুসলমান আমীর-উমরাহ, শাসকদের বিধর্মী তোষণ, ভোগ-বিলাস, বিজাতীয় কৃষ্টি-কালচারের স্রোতে গা ভাসিয়ে দেয়া। হালাকু খানের বাগদাদ আক্রমণ ও আব্বাসীয় খিলাফত ধ্বংস এর উজ্জ্বল দৃষ্টান্ত। স্পেন ৭০০ ও ভারতবর্ষে মুসলমানদের ১০০০ বছরের শাসন আরো দুইটি দৃষ্টান্ত। এ থেকে মুসলমানদের ইবরত ও নছীহত হাছিল করতে হবে। তাই মুসলমান দেশের শাসকদের সীমান্ত বাহিনীসহ সকল বাহিনীকে শক্তিশালীকরণ মুসলমান শাসক ও আমীর-উমরাহদের জন্য অতীব জরুরী।
-জামাল চৌধুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












