সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে নিরাপত্তা বাহিনী (১)
মুসলমান দেশের ভূখন্ডের হিফাযতে সেনাবাহিনীর গুরুত্ব ও তাৎপর্য:
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক হয়েছে- নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি মু’মিনের জান ও মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, উনারা জিহাদ করেন মহান আল্লাহ পাক উনার পথে। অতঃপর উনারা শহীদ হন ও (কাফিরদের) হত্যা করেন। (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ, ১১১)
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, আমার পথের মুজাহিদরা আমার দায়িত্বে। যদি উনাদের রূহ কবজ করি তাহলে উনাদেরকে জান্নাতের ওয়ারিছ করবো, আর যদি বাড়ীতে ফিরিয়ে আনি তাহলে ছওয়াব ও গনীমতসহ ফিরিয়ে আনবো। (তিরমিযী শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে- মহান আল্লাহ পাক উনার পথে মুজাহিদদের উদাহরণ হলো সিয়াম বা রোযা পালনকারী ও ছলাত বা নামায কায়িমকারীর ন্যায়, যে ছলাত ও সিয়াম পালনে কখনো ক্লান্ত হয় না। যতক্ষণ না মহান আল্লাহ পাক উনার পথে মুজাহিদরা ঘরে ফিরে আসে। (মুসলিম শরীফ)
মুসলমান দেশের সেনাবাহিনী মহান আল্লাহ পাক উনার রাস্তায় মুজাহিদ, যদি তারা জিহাদের নিয়ত করে। উনারা সবকিছু মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারকের জন্য করেন। কারণ মুসলমান দেশের ভূখন্ড বহিঃশত্রুর আক্রমণ থেকে হিফাযত করা ফরয, মুসলমানদের জান-মাল হিফাযত করা ফরয, ঈমান ও আমলের নিরাপত্তা ফরয, কাফির-মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা ফরয, আর এইসব হলো সেনাবাহিনীর কাজ। মুসলমানদের শত্রু হলো ইহুদী-নাছারা। তারা চায় মুসলমানদের জানের ক্ষতি করতে, মালের ক্ষতি করতে, ঈমানের ক্ষতি করতে ও আমলের ক্ষতি করতে, মুসলমানদের দেশ দখল করতে, মুসলমানদের দ্বীন ইসলাম থেকে বিচ্যুত করতে। নাউযুবিল্লাহ!
তাই এই বহিঃশত্রুর হাত থেকে মুসলমানদের হিফাযত করতে হলে জিহাদের প্রয়োজন। জিহাদের জন্য প্রয়োজন হলো প্রশিক্ষিত বাহিনী। এই বাহিনীর জনবল অস্ত্রবল যতবেশী হবে বাহিনী তত শক্তিশালী হবে। কাজেই এই বাহিনীকে শক্তিশালী করতে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা, সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, সুদূর প্রসারী করা, জনবল, অস্ত্রবল বৃদ্ধি করা মুসলমান শাসক বা রাজা-বাদশাহদের দায়িত্ব ও কর্তব্য। মুসলমানদের দক্ষতা, সুনিপূণ যুদ্ধ কলাকৌশলের কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানা থেকে আমীরুল মু’মিনীন খলীফাতুল মুসলিমীন উনাদের যামানা, পরবর্তীতে উমাইয়া খিলাফতের যুগ, আব্বাসীয় খিলাফতের যুগ, উসমানী খিলাফতের যুগ পর্যন্ত এত বেশী সংখ্যক দেশ বিজিত হলো, মুসলমানদের দখলে আসলো তা নজীরবিহীন দৃষ্টান্ত। সুবহানাল্লাহ!
তা থেকে মুসলমানদের ইবরত ও নছীহত হাছিল করতে হবে। তাই মুসলমান দেশগুলোর সেনাবাহিনীকে পূর্ববতী যামানার মুসলিম মুজাহিদদের ন্যায় গড়ে তুলতে হবে। একটি কথা স্মরণ রাখা উচিত, স্পেনে সাড়ে ৭০০ বছর মুসলমানদের শাসন ছিল, ভারতবর্ষে ১০০০ বছর মুসলমানদের শাসন ছিল। যখন স্পেন বিধর্মীরা দখল করে, তখন মুসলমানরা একটি বিষয়ের আফসুস করেছিলেন। তখন প্রতিরক্ষা বিভাগটা দুর্বল ছিল, তাই বিধর্মীরা দখলের সুযোগ পেয়েছিল। ভারতবর্ষে ১০০০ বছর শাসন ছিল কিন্তু মুসলমান রাজা-বাদশাহ বিধর্মী তোষন, বিজাতীয় কৃষ্টি-কালচার ও ভোগ বিলাসের স্রোতে গা ভাসিয়ে দিয়ে ভারতবর্ষে ১০০০ বছরের মুসলিম শাসনের ঐতিহ্যকে অস্তমিত করে দিল। এ থেকে মুসলিম শাসক, রাজা-বাদশাহদের ইবরত ও নছীহত হাছিল করতে হবে। তাই বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, তাদের স্ব স্ব দেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে হবে।
-জামাল চৌধুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












