ইলমে তাছাওউফ
সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে আদব-কায়দা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোকপাত (১)
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
অপরদিকে তরীক্বত সম্পর্কে বলা হয়েছে যে-
اَلطَّرِيْقَةُ كُلُّهٗ اَدَبٌ
অর্থ:“তরীক্বতের সবটুকুই আদব।” (মাকতুবাত শরীফ, মাদারিজুস সালিকীন)
আরো বলা হয়েছে যে-
اَلتَّصَوُّفُ كُلُّهٗ اَدَبٌ
অর্থ: “তাছাওউফ সম্পূর্ণই আদবের অন্তর্ভুক্ত।” (মাকতুবাত শরীফ, মাদারিজুস সালিকীন ইত্যাদি) আদবের গুরুত্বের প্রতি খেয়াল রেখেই আমরা এখানে যৎকিঞ্চিৎ আলোচনা করবো। প্রকৃতপক্ষে আদব শেখার কোনো শেষ নেই। যা কিছু স্বাভাবিক তাই শিখতে হবে, গ্রহণ করতে হবে।
আর আদব শিক্ষার অর্থ নিজের মধ্যে সচ্চরিত্রের সমাবেশ করা এবং তা রক্ষা করা। যার মধ্যে উত্তম স্বভাব বিদ্যমান, সে চরিত্রবান ও ভদ্র।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا قُوْا أَنْفُسَكُمْ وَأَهْلِيْكُمْ نَارًا
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নাম হতে রক্ষা করো।” (পবিত্র সূরা তাহরীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬)
অর্থাৎ পরিবারবর্গকে এমন আদব শিক্ষা দাও, যার ফলে তারা দোযখ হতে নিষ্কৃতি লাভ করতে পারে।
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
حُسْنُ الْاَدَبِ مِنَ الْاِيْـمَانِ
অর্থ: “উত্তম আদব হলো পবিত্র ঈমান উনার অংশ।” অর্থাৎ উত্তম আদবই পবিত্র ঈমান।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهٗ قَالَ قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدَّبَنِيْ رَبِّيْ فَأَحْسَنَ تَأْدِيبِيْ.
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাকে আদব শিক্ষা দিয়েছেন এবং উত্তম আদব শিক্ষা দিয়েছেন।” (কানযুল উম্মাল শরীফ, ইবনুস সামআন)
কিতাবে বর্ণিত হয়েছে-
اَلْاَدَبُ خَيْرٌ مِّنَ الذَّهَبِ وَالْفِضَّةِ
অর্থ: “আদব স্বর্ণ ও রৌপ্যের চেয়েও উত্তম ও শ্রেষ্ঠ।”
মূলকথা দুনিয়াবী হোক বা উখরবী হোক, সমস্ত কাজেই আদব ও শিষ্টতা রক্ষা করে চললে মানুষ তার মঞ্জিলে মকছূদে পৌঁছতে সমর্থ হবে।
আদব উনার শ্রেণী বিভাগ
আদব সাধারণভাবে ৯ প্রকার-
১. খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার সাথে আদব:
এটি হচ্ছে পবিত্র তাওহীদ উনার সম্পর্কে। অর্থাৎ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার প্রতি হুসনে যন রাখা।
এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قُلْ هُوَ اللهُ أَحَدٌ. اَللهُ الصَّمَدُ. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ. وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا أَحَدٌ.
অর্থ: “আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এক। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বেনিয়াজ। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্মও নেননি এবং উনার সমকক্ষও কেউ নেই।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইখলাছ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১-৪)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় পবিত্র আক্বাইদের কিতাবে বর্ণিত রয়েছে-
اَللهُ مُنَزَّهٌ عَنْ جِسْمٍ وَعَرْضٍ وَجَوْهَرٍ وَتَصْوِيْرٍ وَتَعْدِيْدٍ وَتَبْعِيْضٍ وَتَـجْزِئٍ وَتَرْكِيْبٍ وَتَنَاهِىٍّ وَتَـحْدِيْدٍ.
অর্থ: “খালিক্ব মালিক রব মহান আল্লাহ তায়ালা তিনি শরীর, চওড়া বা প্রশস্ততা, পরিধি বা ব্যাস বা বস্তু, ছূরত বা আকার-আকৃতি, সংখ্যা, টুকরা, অংশ, সম্মিলিত রূপ, শেষ হওয়া, সীমা ইত্যাদি থেকে পবিত্র।” (আক্বাইদে নাসাফী)
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার বান্দা বা সৃষ্টি হিসেবে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে খালিক্ব বা সৃষ্টিকর্তা হিসেবে যতটুকু সুধারণা পোষণ করা প্রয়োজন ততটুকু সুধারণা পোষণ করা এবং উনার আদেশ-নিষেধ মুবারকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা কর্তব্য। (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাফির-মুশরিকদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা ফরজে আইন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শয়তানের ওয়াসওয়াসার কারণে কোন গুনাহর কাজ সংগঠিত হলে উপায় কি?
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বিয়ামতের আলামত তিনটি-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আখেরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












