সমুদ্রে ড্রাগনের অদ্ভুত জীবন
, ৩০শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সমুদ্রের তলদেশে অদ্ভুত সব প্রাণীদের বসবাস। যেমন অদ্ভুত এদের আচরণ, কারও কারও চেহারাতেই থাকে বিশেষ চমক। এমনই একটা প্রাণী হলো লিফি সি ড্রাগন।
এর শরীরের কিছু অঙ্গ দেখতে হুবহু সামুদ্রিক উদ্ভিদের পাতার মতো। এই প্রাণীটিকে অনেকেই সমুদ্রের জীবন্ত শিল্পকর্ম হিসেবে মনে করে।
এই প্রাণীটি পাওয়া যায় অস্ট্রেলিয়ার উপকূলবর্তী সমুদ্রে। এদের চেহারার মতো জীবনযাপনও বিস্ময়কর!
লিফি সি ড্রাগনের শরীর পাতার মতো বেশে অঙ্গ দিয়ে আবৃত। এই পাতার মতো অঙ্গ তাকে গভীর সমুদ্রে টিকে থাকতে সাহায্য করে।
সবুজ, হলুদ এবং বাদামি রঙের সংমিশ্রণে তৈরি এদের গায়ের রঙ। প্রাণীর রং সাগরের শৈবাল ও উদ্ভিদের সঙ্গে একেবারে মিশে যায়। ফলে এরা নিঁখুত ছদ্মবেশ নিতে পারে।
ছদ্মবেশ যেমন শিকারীদের বিভ্রান্ত করে। শিকারি প্রাণীদের হাত থেকে নিজেদের রক্ষাও করে এই ছদ্মবেশ। এমনকি এরা যেসব প্রাণীদের শিকার করে তাদের চোখেও সহজেই ধুলো দিতে সক্ষম হয়।
এদের শরীরের তীক্ষè চোখ এবং ছোট ছোট পাখনা একে পানিতে ধীরে ও অনায়াসে ভাসতে সাহায্য করে। লিফি সি ড্রাগনের খাদ্যতালিকায় রয়েছে ছোট প্রাণী, যেমন চিংড়ি এবং প্ল্যাঙ্কটন।
ধীরগতিতে চলা এই প্রাণী প্রায় স্থির হয়ে শিকার ধরে। প্রায় ২০-২৪ সেন্টিমিটার দীর্ঘ এই প্রাণী ১০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
লিফি সি ড্রাগনের প্রজনন পদ্ধতি প্রকৃতির আরেক বিস্ময়। স্ত্রী ড্রাগন ডিম পেড়ে পানিতে ভাসিয়ে দেয় না। কিংবা পাথর ও উদ্ভিদের জঞ্জালেও ডিম পাড়ে না।
তারা ডিম পুরুষ ড্রাগনের পেছনের অংশে স্থাপন করে। পুরুষ ড্রাগন সেই ডিমগুলো যতœসহকারে বহন করে এবং সন্তান জন্মানোর সময় পর্যন্ত সেগুলোর সুরক্ষা নিশ্চিত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












