সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন?
, ১২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সমুদ্রে যে লবণ পাওয়া যায় তার পেছনে সবচেয়ে বেশি যে দায়ী সে হচ্ছে পানি। জেনে নেই সমুদ্রের পানি কিভাবে লবণাক্ত হয়-
সাধারণত নদী পাহাড় বা কোন হৃদ থেকে উৎপত্তি লাভ করে। সেই নদী অনেক অনেক কিলোমিটার পাড়ি দিয়ে সমুদ্রে পতিত হয়। আবার অনেক নদী অনেক দেশ ও পাড়ি দিয়ে থাকে। সুতরাং একটা নদীকে অনেক জায়গা অতিক্রম করতে হয়। আমরা জানি বৃষ্টির পানি হালকা এসিডিক হয়ে থাকে। কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বনিক এসিড বৃষ্টি হয়। তাই বৃষ্টিপাতের সময় পাহাড়ের শিলালিপি হালকা ক্ষয় হয় এবং এতে বিভিন্ন আয়রনের সৃষ্টি হয়। এইসব কিছুই নদীর পানির সাথে মিশে যায়। এভাবে নদীর পানিতে অনেক ধরনের খনিজ লবণ জমা হয়। নদী সেগুলো নিয়ে সমুদ্রে ফেলে। ভেবে অবাক হবেন যে নদীর পানিতে ও কিন্তু লবণ থাকে কিন্তু তা খুবই কম পরিমাণে। আমরা যে টিউবয়েল থেকে পানি খাই ওটাতে ও লবণ থাকে কিন্তু তাও খুব অল্প পরিমাণে।
সমুদ্র থেকে লবণ কালেকশন:
এখন আসা যাক সমুদ্রের বিষয়ে আমরা জানি যে অল্প পরিমাণ পানিকে যদি খোলা জায়গায় রাখা যায় তাহলে তা অদৃশ্য হয়ে যায় । আসলে এই বিষয়টা হচ্ছে স্বত:বাষ্পীভবন। সাগর থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি তাপের প্রভাবে বাষ্প হয়ে এভাবে উড়ে যায়। আর লবন এর ঘনত্ব বাড়তে থাকে। এভাবে সমুদ্রের পানি লবণাক্ত হয়।
এখন আসি সমুদ্রের লবণাক্ত লবণাক্ততার জন্য কি শুধুমাত্র নদীই দায়ী? না। সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাতের ফলে অনেক খনিজ পদার্থ এসে সমুদ্রের পানিতে মিশে যায়। এর ফলেও ধারণা করা হয় যে সমুদ্রের পানি লবণাক্ত হয়। আরেকটি প্রশ্ন থেকেই যায় যে সমুদ্রের লবণাক্ততা কি ধীরে ধীরে বেড়ে যাবে? এটিরও উত্তর হচ্ছে না। কারণ যে পরিমাণ খনিজ লবণ সমুদ্রে গিয়ে পড়ে তার অনেকটাই অনেক খনিজ পদার্থ হিসেবে সঞ্চিত হয়ে যায়। আবার অনেকটা অংশ বিভিন্ন প্রাণীরা তাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নদীর পানির সাথে যে ক্যালসিয়াম আসে তা শামুক ও কোরালের মতো সামুদ্রিক প্রাণীর দেহ গঠনে ব্যবহৃত হয়ে যায়।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থেকে জানা গেছে যে অন্তত কয়েক লক্ষ বছর ধরে সমুদ্রের লবণাক্ততা প্রায় একই আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












