সমস্যা নিয়ে রাজনীতি-অর্থনীতি, তবে সমস্যার সমাধান নয় (২)
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২০ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
আসলে এ ধরনের ঘটনা ঘটে, সমাজে অপসংস্কৃতি বিস্তারের কারণে। মানুষ টিভি চ্যানেল, ডিশ এন্টেনা, ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফীতে আসক্ত হয়ে অমানুষ হয়ে যায়। মনের ভেতর কুরুচি বিস্তার করে। কিন্তু ভাচুর্য়াল দৃশ্য দেখে তার মধ্যে যে আবেগ তৈরী হয়, সেটা তো সে ভার্চুয়ালী প্রশমন করতে পারে না, তাকে বাস্তব দুনিয়াতেই প্রশমন করতে হয়। তখন হাতের কাছে সহজলভ্য হিসেবে যা পায়, সেটা শিশু বাচ্চা হোক কিংবা বৃদ্ধা হোক সেই দুর্বলের উপর নিপীড়ন শুরু করে। অর্থাৎ সেখানেও ভার্চুয়াল দুনিয়ার অভিনেত্রীদের ছোট পোশাকই দায়ী।
এদের মধ্যে মধ্যে আবার একটা গ্রুপ বলে- নারী সংক্ষিপ্ত পোশাক পরলে পুরুষের সমস্যা কোথায়?
সমস্যা আছে। অনেক সমস্যা। আবেগ অনুভূতির ক্ষেত্রে নর-নারীর অবস্থান আসলে দুই রকম। পুরুষের অবস্থান প্রত্যক্ষ, আর নারীর হচ্ছে পরোক্ষ। পুরুষের দেখলে অনুভূতি তৈরী হয়, আর নারীর দেখালে অনুভূতি তৈরী হয়। এজন্য হাদীস শরীফে বলা হয়েছে, “যে দেখে এবং দেখায় উভয়ের উপর লানত।” অর্থাৎ একজন নারী অশালীন পোশাকের পেছনে তার নফসের কুস্বার্থ বিদ্যমান এবং এর মাধ্যমে সে অনেক পুরুষকে প্রলুদ্ধ (সিডিউস) করতে চায়, যা পুরুষের উপর মানসিক নির্যাতন বা নিপীড়নের সামিল। এজন্য কোন নারী যদি অশালীন পোশাক পরে বলে, এতে পুরুষের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, সে পাবলিক প্লেসে পুরুষের সামনে অশালীন পোশাক পরে পুরুষ নির্যাতন করছে, যা অবশ্যই অপরাধ।
আবার যখন কোন মেয়ে বোরকা পরবে, তারাই বলবে- “আহ! বোরকা পরলে কত সমস্যা, মেয়েটার গরম লাগতেছে, মেয়েটার চেহারা দেখা যায় না, নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, বোরকার নিচে নকল আছে, কানে ডিভাইস আছে, ক্লাস-পরীক্ষায় বোরকা পরা যাবে না, আর কত কিছু।” কিন্তু একটা মেয়ে কেন ক্লাসে বোরকা পরলো? এর কারণও তো তারা। একটা সময় সব জায়গায় নর-নারী আলাদা ছিলো। কো-এডুকেশন ছিলো না। কিন্তু এরাই নারী-পুরুষের সমানাধিকার বলে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নামে সব জায়গায় নর-নারী মিশিয়ে দিলো। শিক্ষা প্রতিষ্ঠানে নর-নারী এক সাথে, বাজার-ঘাটে একসাথে, চাকুরী-ব্যবসায় একসাথে, বাস-ট্রেনে একসাথে। আজকে যদি সব স্থানে নর-নারী আলাদা ব্যবস্থা থাকতো, তবে নারীদের আলাদা বোরকা পরতে লাগতো না। শিক্ষা প্রতিষ্ঠানে নারী-পুরুষ পৃথক করে দেয়া হোক, হাসপাতালগুলোতে দেয়া হোক, পরিবহণে আলাদা করা হোক, কেনাকাটা বাজারে নর-নারী পৃথক করে দেয়া হোক, তখন নারীর সমানে নারীর আলাদা করে বোরকা পরার দরকার নাই।
-ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে শান্তি ফিরিয়ে আনতে ২টি শ্রেণীকে আগে শুদ্ধ হতে হবে
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে সিসি ক্যামেরা!! উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
০৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র শবে মিরাজের ছুটি বাধ্যতামূলক করা হোক
৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৩)
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (৩)
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান মাসের পূর্বে বাজার উর্ধ্বমুখী কেনো? এর দায় কার?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলামায়ে ছু’ থেকে সাবধান!
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকার বিকেন্দ্রীকরণ: সময়ের দাবি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন আরাকান চাই!
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












