সবুজের মধ্যে বেশি সময় কাটালে মন প্রফুল্ল থাকে
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৬ জুন, ২০২৪ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
শহরে যারা বাস করেন, তাদের সবুজ প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ কম।
গবেষকরা দেখেছেন যে, প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে শহরের বাসিন্দারা উপকৃত হন। গবেষকরা শহুরে এলাকায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন বস্তুর দিকে তাকিয়ে থাকার পরীক্ষা করেন। গবেষণায় অংশগ্রহণকারীদের কাজ ছিল, বিভিন্ন বস্তুর দিকে তাকিয়ে থাকা। তখন অংশগ্রহণকারীদের মনোযোগ রেকর্ড করতে ‘আই-ট্র্যাকিং’ প্রযুক্তি ব্যবহার করা হয়। কী দেখছেন, তা সুস্থতার ওপর কতটা প্রভাব তৈরি করে, তার মূল্যায়ন করে গবেষকেরা।
গবেষকরা শহরের ১১৭ বাসিন্দাকে ৪৫ মিনিট করে হাঁটতে বলেন। সাধারণ পথেই তাদের যাতায়াত করতে হয়। চোখে আইবল ট্র্যাকিং চশমা পরে হাঁটে তারা। গবেষকরা হাঁটার আগে ও পরে মেজাজ ও অনুভূতি রেকর্ড করে।
গবেষণায় দেখা যায়, যারা সবুজের সঙ্গে বেশি সময় কাটান, তাদের মন প্রফুল্ল থাকে। আর যারা শহরের ভবন বা রাস্তায় বেশি মনোযোগ দেন, তাদের উদ্বেগের মাত্রা কিছুটা বেশি থাকে। প্রতিদিনের অভ্যাসে সবুজের সঙ্গে কাটানোর মতো বিষয় যুক্ত হলে মানসিক স্বাস্থ্যের উন্নয়নের সুযোগ আছে।
গবেষণায় দেখা যায়, যারা গাছপালা, সবুজ বাগান, ফুলের দিকে বেশি মনোযোগ দেন, তাদের উদ্বেগ কম। গবেষকরা চোখের মণির নড়াচড়া বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেন।
যারা সবুজ উপাদানের দিকে ঘন ঘন তাকান, তাদের উদ্বেগের মাত্রা কম থাকে। বিভিন্ন গাছে যাদের মনোযোগ থাকে, তাদের মনের স্বাস্থ্য ভালো দেখা যায়। গাছ পর্যবেক্ষণ ও মানব অনুভূতির মধ্যে একটা আপেক্ষিক সম্পর্ক দেখা যাচ্ছে। প্রকৃতির সঙ্গে সামান্য সময়ের মিথস্ক্রিয়া মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনে। যেসব শহরের কাঠামোয় সবুজের উপস্থিতি বেশি, সেখানকার অধিবাসীদের মানসিক স্বাস্থ্য উন্নত হয়। দৈনন্দিন জীবনে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটালে শহরের বাসিন্দাদের মানসিক চাপ কমে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












