সবার জীবন-যাপন শরীয়ত মুতাবিক হওয়া উচিত এবং সব ক্ষেত্রে সতর্কতার সাথে পদক্ষেপ নেয়া উচিত
, ২১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ মার্চ, ২০২৩ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
এখন আমাদের বলার বিষয় হচ্ছে, আমাদের সমাজে সম্মানিত শরীয়ত উনার নাম ভাঙ্গিয়ে অনেকে বহুবিবাহ করে থাকে। এরা সম্মানিত শরীয়ত উনার নিয়ম-কানুন উনাদেরকে গুরুত্ব দেয় না এবং মানে না। এদের কয়েকটি শ্রেণী রয়েছে, নিম্নে তা তুলে ধরছি।
১। কিছু লোক আছে, যারা মুসলমান হয়েও পবিত্র দ্বীন ইসলাম মুতাবিক চলে না। কাফির-মুশরিকদের মতো জীবন-যাপন করে থাকে। এদের বিয়ে করা আর বিয়ে না করাতে কিছু আসে যায় না।
২। কিছু লোক আছে, যাদের চরিত্রই নষ্ট। বিয়ে করলেও তাদের চরিত্র ঠিক হয় না।
৩। নিম্নবিত্ত শ্রেণীর কিছু লোকদের দেখা যায়, যারা ঠিক মতো খেতে পায় না, এক স্ত্রী ও সন্তানদের ভরন-পোষণ দিতে পারে না। এরপরও ৩-৪ টা বিয়ে করে থাকে। বাসায় কাজ করা বুয়াদের কাছ থেকে তাদের এসব বহুবিবাহ পাগল স্বামীদের কাহিনী শোনা যায়।
৪। উচ্চবিত্ত শ্রেণীর কিছু লোক আছে, যাদের ধারণা- অনেক টাকা-পয়সা আছে, সম্পত্তি আছে, এগুলা খাবে কে? তাই তারা একাধিক বিয়ে করে।
অথচ আমাদের সমাজের প্রেক্ষাপট থেকে দেখেছি, যারা এমন বহুবিবাহ করেছে- কিন্তু দ্বীনি শিক্ষা না থাকার কারণে তারা তাদের স্ত্রীদের সবার সমানভাবে হক্ব আদায় করতে পারেনি। এমনকি অন্যত্র বিয়ে করার কারণে আগের ঘরের অথবা পরের ঘরের সন্তানদের পর্যন্ত হক্ব আদায় করেনি। নাউযুবিল্লাহ!
শুধু তাই নয়, দ্বীনি বুঝ না থাকার কারণে স্বামী ও স্ত্রীদের মধ্যে যেমন ঝগড়া-ঝাটি, ফিতনা-ফাসাদ লেগেই থাকে। আবার একজন স্ত্রী আরেকজনকে সহ্য করতে পারে না। সতীনে সতীনে হয় তুমুল চুল ছেড়াছেড়ি। সতীনের ছেলে-মেয়েদের সাথেও বনিবনা হয় না। সম্পত্তি নিয়ে তো সর্বদা ফাসাদ লেগেই থাকে। এমনকি খুন-খারাবী পর্যন্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ!
যারা সম্মানিত শরীয়ত উনার দোহাই দিয়ে হাজারো গুনাহর কাজ করে থাকে এবং পরিবারের সদস্যদের মনে কষ্ট দিয়ে থাকে; পরিবারের হক্ব নষ্ট করে তাদের জন্য পবিত্র দ্বীন ইসলাম মুতাবিক শাস্তি যথেষ্ট। আর যদি তারা তওবা করে ফিরে আসে এবং পরিবারের যথাযথ হক্ব আদায় করে, তাহলে তাদের জন্য ভালাই রয়েছে। মহান আল্লাহ পাক তিনি সবার অবস্থা দেখেন, জানেন, শুনেন।
তাই সবার জীবন-যাপন সম্মানিত শরীয়ত মুতাবিক হওয়া উচিত এবং সব ক্ষেত্রে সতর্কতার সাথে পদক্ষেপ নেয়া উচিত ।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সমস্ত অজ্ঞতা থেকে হিফাযত করুন এবং সহীহ সমঝ-বুঝ দান করুন এবং পরিবারের স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা মিল-মুহব্বত দান করুন। আমীন!
---আহমদ মায়মুনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












