সবাই সুখী হতে চায়, কিন্তু জানে না সুখ কোথা রয়
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯২ শামসী সন , ০১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
মাত্র দুটি অক্ষর কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। এই পৃথিবীতে সবাই সুখী হতে চায় কিন্তু জানে না সুখের পায়রাটা কোথায়? সুখ হৃদয়ের একটি অনুভূতি। ছূফীরা যাকে বলে ‘তাতমাইন্নুল ক্বুলুব’- হৃদয়ের প্রশান্তি। মানুষের হৃদয় বেশি সময় এটা ধরে রাখতে পারে না। অশান্ত চিত্ত, নফসে আম্মারা শুধু ডালে ডালে ঘুরে বেড়ায় সুখের সন্ধান পায় না। নফসে আম্মারা হলো অস্থির চিত্ত কোনো কিছুতে সে সন্তুষ্ট নয়। আরো চাই আরো চাই- হলো তার ইচ্ছা। এ ক্ষুধা মেটানো অসম্ভব। অশান্ত চিত্তকে সুখী করা যাবে না। এর ঊর্ধ্বগতিকে নিম্নমুখী করতে হবে। অতৃপ্ত ক্ষুধা শয়তানের স্বভাব, তৃপ্ত ক্ষুধা হলো মু’মিনের স্বভাব। সবকিছু পেয়েও যে বলে কিছুই পেলাম না, যার স্বভাবে কৃতজ্ঞতার অভাব সে কখনো সুখী হবে না। যে ব্যক্তির যা কিছু আছে তাতেই সে তৃপ্ত, শুকর-গুজার, কৃতজ্ঞ সেই তো সুখী। মানুষের বাঁচার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। সুখ মনের বাইরের কিছু নয়। মানুষ সুখী হতে চায় কিন্তু নফসে আম্মারাকে নিয়ে সেতো সুখী হবে না। নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নায় পৌঁছলেই একজন সুখী হবে। চরম কষ্টেও সে বলবে মালিক আমাকে খুব ভালো রেখেছেন, আমিতো এর যোগ্য নই। এ হলো মুতমাইন্না’র হাল। প্রশান্তি আর প্রশান্তি। কৃতজ্ঞতা আর তৃপ্তির হাল। এই হাল কী বাজারে পাওয়া যায়?
এ হাল পেতে হলে একজন মহান আল্লাহ পাক উনার ওলীকে খুঁজে পেতে হবে। তিনি পারেন এ হাল তৈরি করে দিতে। বিষয়টা আবার এ রকম নয় আসলাম আর পেয়ে গেলাম। অস্তির চিত্তকে শুধু যিকির-ফিকির দ্বারা শান্ত করা যায়। একমাত্র মহান আল্লাহ পাক উনার যিকির দ্বারা আত্মার প্রশান্তি সম্ভব। পরিপূর্ণ সুখী হওয়ার এটাই একমাত্র উপায়। ডেল কার্নেগীর বস্তা পচা সূত্র কাউকে সুখী করতে পারেনি। অশান্ত চিত্তের হোতা শয়তান। যিকির দ্বারা শয়তান তাড়ানো যায়। শয়তান ভেগে গেলে চাই চাই খাই খাই ভাব থাকবে না।
যিকির করে যারা ছুফী হতে পেরেছেন তাদের কোনো দুঃখ নেই। দুঃখকে উনারা মহান আল্লাহ পাক উনার নিয়ামত মনে করেন। এই অবস্থায় দুঃখকে আর খুঁজে পাবেন না। তাহলে শান্তির মূলে মহান আল্লাহ পাক উনার নামের যিকির। তাইতো রাজারবাগের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি যিকিরের জন্য এতো তাগিদ দিচ্ছেন। তিনি চান তার সব মুরীদ সুখী হোক, আল্লাহওয়ালা হোক। দুনিয়ার জন্য দ্বীন নয়, দ্বীন উনার জন্য দুনিয়া।
-মুহম্মদ আনোয়ার হুসাইন খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












