শুক্র গ্রহে কোনো সাগরই ছিলো না!
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
শুক্রকে কখনো কখনো পৃথিবীর যমজ গ্রহ নামেও ডাকা হয়। পূর্বে ধারণা করা হতো, শুক্র গ্রহে কোনো এক সময় সাগর ছিল।
তবে এবার বিজ্ঞানীরা জানালো ভিন্ন কথা। তাদের দাবি, শুক্র গ্রহের বায়ুম-লের রাসায়নিক গঠন পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানিয়েছে, শুক্র গ্রহে কখনই কোনো সাগর ছিলো না। শুক্র গ্রহের পৃষ্ঠের নিচে কোনো ধরনের পানির আধার নেই। আর তাই শুক্র গ্রহ প্রথম থেকেই কঠিন ও শুষ্ক। নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে শুক্র গ্রহবিষয়ক একটি গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়েছে।
শুক্র গ্রহের অভ্যন্তরের গ্যাসীয় পদার্থ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছে, পৃথিবীতে থাকা আগ্নেয়গিরির গ্যাসে ৬০ ভাগের বেশি পানীয় বাষ্প থাকে। এই বাষ্প থেকে বোঝা যায় পৃথিবী পানিসমৃদ্ধ। অন্যদিকে গাণিতিক মডেল ব্যবহার করে দেখা গেছে, শুক্র গ্রহের অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট গ্যাসে ৬ শতাংশের বেশি পানীয় বাষ্প নেই। এতে বোঝা যায় শুক্র গ্রহের অভ্যন্তর বেশ শুষ্ক।
বিজ্ঞানীরা বলেছে, শুক্র গ্রহের বর্তমান অভ্যন্তরীণ অবস্থা বেশ শুষ্ক, যা অতীতেও ছিল। বায়ুম-লের রাসায়নিক বিশ্লেষণে দেখা যায়, শুক্র গ্রহে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে পানীয় বাষ্পের উপস্থিতি ভীষণ কম। এই গ্রহ আসলে কখনই বাসযোগ্য ছিল না।
শুক্র গ্রহের ব্যাস প্রায় ৭৫০০ মাইল আর পৃথিবীর ৭৯০০ মাইল। বিবর্তনের পথ দুই রকম হলেও শুক্র ও পৃথিবীর ভর, ব্যাসার্ধ, ঘনত্ব ও সূর্য থেকে দূরত্বের মিল রয়েছে। শুক্র গ্রহের বায়ুম-লীয় চাপ পৃথিবীর চেয়ে ৯০ গুণ বেশি এবং তাপমাত্রা প্রায় ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সালফিউরিক অ্যাসিডযুক্ত মেঘের বিষাক্ত বায়ুম-ল দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












