শুঁটকির গন্ধ দূর করুন সহজেই
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
শুঁটকি মাছের জনপ্রিয়তার ধারেকাছেও যেন কোনো হোমমেড খাবার নেই। বিশেষত পূর্ববঙ্গীয়দের এ মাছ খুবই প্রিয়। সাধারণত রুপচাঁদা, লইট্টা, ছোট চিংড়ি, গজার, পুঁটি, কাঁচকি ইত্যাদি মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়।
সংরক্ষণের ব্যবস্থা না থাকলে তাজা মাছ সহজেই পচে যায়। খাদ্য সংরক্ষণের এক প্রাচীন পদ্ধতি হলো, খাদ্য শুকানো। মাছকে কড়া রোদে শুকিয়ে সংরক্ষণ তেমনই একটি পদ্ধতি। মাছ রোদে রাখা হয় পানি অপসারণের জন্য। এর ফলে এই মাছে কোনও জীবাণু জন্মাতে পারে না। মাছকে এভাবে সংরক্ষণ করার জন্য শুকানো, ধোঁয়ার ব্যবহার এবং লবণ পদ্ধতি ব্যবহার করা হয়। তবে সবচেয়ে পুরোনো এবং সহজ পদ্ধতি হলো, মাছকে বাতাস ও রোদে শুকানো।
শুঁটকি মাছের গন্ধ দূর করতে তেল-মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হয়। অনেকেই এই গন্ধ সহ্য করতে পারেন না। শুঁটকি মাছের রয়েছে দারুণ উপকারিতা। জানুন কিভাবে এ গন্ধ দূর করবেন-
* শুঁটকি মাছের গন্ধ দূর করতে আপেল ভাল কাজে লাগে। এক টুকরো আপেল, মাছ ভাজার সময় মাছের মধ্যে দিয়ে দিন। আপেল মাছের গন্ধ শোষণ করে নিতে পারে। মাছ ভাজা হয়ে গেলে আপেল তুলে ফেলে দিন। এতে করে মাছের গন্ধ বেশি ছড়ায় না।
* রান্নার আগে সামান্য পানিতে ১/৪ কাপ লেবুর রস বা ১/৪ কাপ সিরকা মিশিয়ে নিন। এবার লেবুর রস বা সিরকা মিশানো পানিতে কিছুক্ষণ মাছ ভিজিয়ে রাখুন। এটি শুঁটকি রান্নার গন্ধ কমাতে সাহায্য করে।
* মাছ রান্নার সময় কড়াইতে এক চামচ পিনাট বাটার যোগ করুন। এতে গন্ধ দূর হবে এবং মাছের স্বাদও খারাপ হবে না।
* এই মাছ রান্নার আগে সেদ্ধ করে নিতে হয়। সেদ্ধ বা ভাজার সময়, সামান্য দারুচিনি যোগ করুন। দারুচিনি মাছের তীব্র গন্ধ কাটাবে।
* শুঁটকি রান্নার সময় গ্যাসের কাছে একটি ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখুন। এই ভেজা তোয়ালে মাছের গন্ধ অনেকটাই শুষে নেয়।
* শুঁটকি মাছ রান্নার আগে অন্তত আধাঘণ্টা কাচা দুধে ভিজিয়ে রাখুন। মাছের বাজে গন্ধ দুধ শোষণ করে নেয়। এটি মাছের স্বাদ বিন্দুমাত্র পরিবর্তন করে না।
* এই মাছ সরিষা তেলে রান্না করুন। এতে খারাপ গন্ধ অনেকটা দূর হয়ে যায়।
* রান্নার সময় একটি পাকা টমেটোকে ভাল করে হাত দিয়ে চটকে অথবা কুচি করে কড়াইয়ে দিয়ে দিন। এরপর শুঁটকি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। এরপর রসুন কুচি দিয়ে, ১/২ কাপ লেবুর রস যোগ করুন। এতে শুঁটকির খারাপ গন্ধ কমবে। স্বাদও বেশি ভালো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












