শীতে শরীর ও ফুসফুস সুস্থ রাখবে যেসব সুপারফুড
, ২১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আমলকি:
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ও বড় রোগের ঝুঁকি কমায়। তাই শীতে শরীর সুস্থ রাখতে অবশ্যই নিত্যদিন একটি করে হলেও আমলকি খাবেন।
গুড়:
গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে আয়রন, অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া বুকে যদি পুরোনো কফ থাকে তাহলে তা সারাতে ও ফুসফুস ভালো রাখতে গুড় খেতে পারেন।
মটরশুঁটি:
এতে অ্যান্টি অক্সিডেন্ট ছাড়াও ভিটামিন সি থাকে। যা শরীরের জন্য খাওয়া খুব ভালো। এ সময় নিয়মিত মটরশুঁটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ঘি:
শীতকালে ঘি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। শরীর গরম রাখতে শীতে প্রত্যেকদিন এক চামচ হলেও ঘি খাবেন। এতে শরীর গরম থাকার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা বড় রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
সরিষার শাক:
অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ সরিষার শাক খেলে শীতকালে শরীর ফিট থাকবে। এমনকি সর্দি-কাশির সমস্যা থাকলে তা থেকেও মুক্তি পাবেন। আর বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
হলুদ:
প্রায় সবার ঘরেই হলুদ থাকে। হলুদে থাকা কারকিউমিনের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে। যা শরীর গরম রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, ফুসফুস ভালো রাখতেও সাহায্য করে এই ভেষজ।
আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












