শীতে চোখের যত্ন
, ৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৪ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
চোখের অ্যালার্জি: শীতে চোখের চুলকানি রোগের ব্যাপকতা দেখা দেয়। বাতাসে পোলেনের (ফুলের রেণু, ঘাস, বীজ ইত্যাদি) পরিমাণ বাড়ে। ধুলাও বাড়ে। এতে চোখে অ্যালার্জি বাড়ে।
চোখের পাতার প্রদাহ: যাদের খুশকিজনিত সমস্যা বেশি বা মেবোমিয়ান গ্লান্ডের সমস্যা রয়েছে, তারা এতে আক্রান্ত বেশি হন। এতে চোখে জ্বালাপোড়া, চুলকানি ও চোখ দিয়ে পানি পড়ে। চোখ লালও হতে পারে।
শুকনো চোখ: এতে চোখের পানি শুকিয়ে যায়। যারা বাইরে বেশি ঘোরাফেরা করেন, কম্পিউটার বা ফোনে অধিকাংশ সময় কাটান, শীতে তাদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা বেশি দেখা দেয়।
অতিবেগুনি রশ্মির প্রভাব: শীতকালে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব কিছুটা বাড়ে। এ রশ্মির কারণে চোখের বহিঃপর্দায় পেশি বড় হয়ে যেতে পারে। তাই শীতের সময় অতিবেগুনি রশ্মি প্রতিরোধী সানগ্লাস পরা জরুরি।
সতর্কতা :
চোখের অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই এ সমস্যায় ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
চোখ সুরক্ষায় শীতকালীন সবুজ শাকসবজি, ফলমূল নিয়মিত খেতে হবে। সঙ্গে পর্যাপ্ত পানি পান করতে হবে।
শীতে অনেকের চোখের পাপড়িতে খুশকি হয়। সে জন্য চোখের পাতা নিয়মিত পরিষ্কার করতে হবে। চোখের উপযোগী লোশন বা ক্রিম ব্যবহার করুন।
শীতকালে মাছের তেল খান। এর ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড শুষ্ক চোখের সমস্যা দূর করবে। স্যামন মাছ, সারডিন, তিসির তেল, আখরোট, ইত্যাদি ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার।
যদি বারবার শুষ্ক চোখের সমস্যা হয়, তাহলে ডাক্তারের পরামর্শে আই ড্রপ ব্যবহার করুন।
সবসময় একদৃষ্টিতে একদিকে তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখের পলক ফেলুন ও অন্যদিকে তাকান। এতে চোখ পরিষ্কার ও পিচ্ছিল থাকবে।
সকালে ঘুম থেকে উঠে চোখে প্রথমে ১০-২০ বার কুসুম গরম ও পরে ঠান্ডা পানির ঝাপটা দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা ও পরে হালকা কুসুম গরম পানির ঝাপটা দিন।
নারিকেল তেলে আছে প্রদাহরোধী উপাদান যা শুষ্ক চোখের অস্বস্তি দূর করে। একটি তুলার বল নারিকেল তেলে চুবিয়ে চোখ বন্ধ করে ১৫ মিনিট ওপরে রাখুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












