শীতে আমলকী খাওয়ার উপকারিতা
, ২৮শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
খাওয়ার রুচি বাড়াতে আমলকী বিশেষভাবে কার্যকরী। টকজাতীয় এ ফল এতই ভিটামিন ‘সি’ উপাদানে ভরপুর যে ছোট একটি আমলকী খেলে ভিটামিন সি’র জন্য অন্য কোনো ফল খাওয়ার প্রয়োজন হবে না।
পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকীতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকীতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে।
নিয়মিত আমলকী খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। একে একে তা জেনে নিন-
১.শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় আমলকী। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর উপাদান সাধারণ জ্বর এবং মূত্রনালির সংক্রমণ রোধে সহায়ক।
২. ক্লান্তি, অলসতা, বমি বমি ভাব, কোনো কাজে মনোযোগ দিতে না পারা, মেজাজ বিগড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় আমলকী দারুণ কাজ করে।
৩. বতর্মান সময়ে অ্যাসিডিটির সমস্যা কমবেশি সবারই আছে। পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে আমলকীর জুস কার্যকরী।
৪. কোষ্ঠকাঠিন্য, অর্শ্বরোগেও দারুণ কার্যকরী আমলকী। আমলকীতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে সহজে।
৫. সন্তান সম্ভাবাবস্থায় হাত ও পায়ের পাতা ফুলে যাওয়া খুবই সাধারণ লক্ষণ। আমলকীতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান এ সমস্যার সমাধানে কাজ করে। পাশাপাশি আমলকীতে থাকা প্রচুর পরিমাণে পানীয় উপাদান থাকায় এ ফল শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে।
৬. নিয়মিত আমলকী খাওয়ার অভ্যাস রক্তচাপ ঠিক রাখে। আমলকীতে থাকা ভিটামিন ‘সি’ রক্তনালি প্রসারিত করতেও সাহায্য করে, যা স্বাভাবিক রক্তচাপ ধরে রাখে এবং রক্তচাপ বাড়তে দেয় না।
৭. মাড়ি থেকে রক্ত বের হওয়া কিংবা নিঃশ্বাসে দুর্গন্ধ থেকে মুক্তি দিতে পারে আমলকী। ক্যালসিয়াম সমৃদ্ধ আমলকী দাঁত ও মাড়ির স্বাস্থ্যও ভালো রাখে। দাঁতের ক্ষয় প্রতিরোধেও দারুণ কার্যকরী আমলকী।
৮. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ আমলকী ইস্তেঞ্জার মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। তাই শরীরের ক্ষতিকারক টক্সিন থেকে মুক্তি পেতেও নিয়মিত খান আমলকী।
৯. আমলকীতে থাকা অ্যান্টি-ডায়াবেটিক উপাদান মায়েদের সন্তানসম্ভাবা অবস্থায় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়।
১০. স্মৃতিশক্তি বাড়াতেও দারুণ কার্যকরী আমলকী। হৃদযন্ত্র ও মস্তিষ্ক ভালো রাখার পাশাপাশি এ ফলটি দীর্ঘমেয়াদি সর্দি-কাশি দূর করতেও দারুণ কাজ করে।
১১. ত্বকের ঔজ্জ্বল্য ভাব বাড়াতে কোলাজেনকে বুস্ট করার পাশাপাশি বলিরেখা, পিগমেনটেশন, পোড়া দাগ, তৈলাক্ত ভাবসহ নানা ত্বকের সমস্যা সমাধানে কার্যকরী এ ফলটি। চুলকে ঘন, রেশমি ও স্বাস্থ্যজ্জ্বল করতেও কার্যকরী আমলকী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












