শিশুদের দৃষ্টিশক্তি ক্রমেই বেশি খারাপ হচ্ছে, যে কারণ বলছে গবেষকরা
গবেষকরা বলছে, লকডাউন চলাকালে শিশুরা ঘরবন্দী ছিল। ওই সময় তারা মোবাইল, ল্যাপটপ বা টেলিভিশনের মতো যন্ত্রের পর্দায় তাকিয়ে বেশি সময় কাটিয়েছে। বিপরীতে ঘরের বাইরে কম সময় কাটিয়েছে তারা। শিশুদের দৃষ্টিশক্তির ওপর এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে।
গবেষণায় সতর্ক করে বলা হয়, ক্ষীণদৃষ্টি বা মায়োপিয়া সারা বিশ্বেই এখন ক্রমবর্ধমান স্বাস্থ্যজনিত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ২০৫০ সালের মধ্যে বাড়তি কয়েক মিলিয়ন (১০ লাখে ১ মিলিয়ন) শিশুর ওপর প্রভাব ফেলতে পারে এটি।
শিশুদের দৃষ্টিশক্তি ক্রমেই ক্ষীণ হওয়ার প্রবণতায় জাপানের শিশুদের মধ্য এ হার সর্বোচ্চ-৮৫ শতাংশ। এরপর আছে দক্ষিণ কোরিয়া-৭৩ শতাংশ। চীন ও রাশিয়ার শিশুদের ৪০ শতাংশের বেশি রয়েছে এ সমস্যায়।
যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ‘ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজি’তে গবেষণাসংশ্লিষ্ট নিবন্ধ প্রকাশিত হয়েছে। ছয়টি মহাদেশের ৫০টি দেশের ৫ মিলিয়ন (৫০ লাখ) শিশু ও কিশোরের ওপর পরিচালনা করা হয় এ গবেষণা।
গবেষণায় দেখা গেছে, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশুর সংখ্যা বেড়েছে তিন গুণ; শতকরা হিসাবে যা ৩৬ শতাংশ পর্যন্ত বেশি।
গবেষকরা বলছে, লকডাউনের কু-প্রভাবের কারণে স্বল্পদৃষ্টিসম্পন্ন শিশুর এ সংখ্যা ‘বিশেষভাবে উল্লেখ করার মতো’ ছিল।
সাধারণত মায়োপিয়া শুরু হয় শিশুর প্রাথমিক স্কুলের বয়স থেকে। শিশুর চোখের বিকাশ না থামা, অর্থাৎ প্রায় ২০ বছর বয়স পর্যন্ত আরও খারাপ হওয়ার প্রবণতা থাকে এটির। কিছু বিষয় রয়েছে, যা এ অবস্থাকে সম্ভবত আরও সম্ভাবনাময় করে তোলে।
খুব অল্প বয়সেই শিশুরা স্ক্রিনে (পর্দা) তাকিয়ে একটা বড় সময় তাদের চোখ ব্যস্ত রাখছে। গবেষণায় দেখা গেছে, এটি চোখের পেশিতে চাপ তৈরি করে ও মায়োপিয়ার দিকে ধাবিত করতে পারে।
লকডাউন চলাকালে কোটি কোটি মানুষ দীর্ঘসময় ঘরবন্দী থাকতে বাধ্য হয়। এ অবস্থা থেকে রেহাই পায়নি শিশু ও কিশোরেরাও। ঘরে থেকে মোবাইল, টেলিভিশনের পর্দায় দীর্ঘক্ষণ কাটানোয় তাদের চোখের ওপর চাপ পড়ে।
শিশুর দৃষ্টিশক্তির সুরক্ষা কিভাবে:
চক্ষু বিশেষজ্ঞরা বলছে, শিশুদের প্রতিদিন অন্তত দুই ঘণ্টা বাইরে কাটানো উচিত। বিশেষ করে ৭ ও ৯ বছর বয়সের মধ্যে। এতে তাদের ক্ষীণদৃষ্টিসম্পন্ন হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে।
প্রাকৃতিক সূর্যালোকের উপস্থিতি, ঘরের বাইরে ব্যায়াম করা বা দূরের বস্তুর ওপর দৃষ্টিপাত শিশুর দৃষ্টিশক্তি বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ক্ষেত্রে পার্থক্য তৈরি করে কি-না, সেটি পরিষ্কার নয়। তবে শিশুদের জন্য ঘরের বাইরে সময় কাটানোর মধ্যে সত্যিকারের কিছু সুবিধা আছে।
শিশুদের দৃষ্টিশক্তির সুরক্ষায় অভিভাবকদের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ, সন্তানের বয়স ৭ থেকে ১০ বছর হলে, তারা যেন তাদের (বাচ্চাদের) চক্ষু পরীক্ষা করান; যদিও এ বয়সের আগেই তাদের চোখের পরীক্ষা করা হয়ে থাকে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।