পরিবারের যত্ন-আত্ত্বি:
শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখার উপায়গুলো জেনে রাখুন
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
শহরের শিশুদের মত এখন গ্রামের শিশুরাও মোবাইলে আসক্ত হচ্ছে। অথচ একসময় আমরা বা আমাদের পূর্ববর্তীরা শৈশবে সবুজ মাঠে ঘুরতে যেতেন, নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতেন। দুঃখের ব্যাপার হলো, আধুনিক শহুরে জীবনধারায় শিশুর জন্য এমন উচ্ছ্বাসের মুহূর্ত আসে না বললেই চলে। এ যুগে বহু শিশুর দিন কেটে যায় ডিজিটাল ডিভাইসের পর্দাতেই।
এ আসক্তি থেকে মুক্তির জন্য অবশ্যই চাই আকর্ষণীয় হাসি-খুশি করার আয়োজন। বকাবকি করে লাভ তো নেই-ই, উল্টো তাতে মন খারাপ হবে বাড়ির ছোট্ট সদস্যটির। এমন কিছু করার সুযোগ দিতে হবে তাকে, যাতে সে সত্যিই আগ্রহ পায়। তবে সবাই যে একই বিষয়ে আগ্রহী হবে, তা অবশ্য নয়। যার যেমন পছন্দ, তাকে তেমন কাজের সুযোগ করে দিন। কিছু কাজে বাড়িঘর একটু নোংরা হবে, এলোমেলো হবে। তবে সে তো সন্তান পালনেরই একটা অংশ। মেনে নিন এটুকু ঝক্কি। নিজেরাও নিতান্ত প্রয়োজন ছাড়া ডিজিটাল ডিভাইস ব্যবহার করবেন না শিশুর সামনে। মনে রাখবেন, সে আপনাদের দেখেই শেখে।
রঙের জগতের সঙ্গে শিশুর পরিচয় করিয়ে দিন। রং পেন্সিল বা কলম কিনে দিতে পারেন। প্রাকৃতিক ছবি আঁকার প্রশিক্ষণ দিন। তবে মনে রাখবেন প্রাণীর ছবি যেন না আঁকে। কারণ প্রাণীর ছবি আঁকা জায়েজ নেই। তার আঁকা কিছু ছবি বাঁধিয়ে রাখতে পারেন অন্দরে। রং দিয়ে যে কেবল গৎবাঁধা কিছু ছবিই আঁকতে হবে, তা নয়। আঙুলে রং মেখে কাগজে ছাপ দিতে পারে শিশু। তার রাঙা আঙুল দিয়েই চলতে পারে আঁকিবুঁকি। একটি রঙের সঙ্গে আরেকটি রং মিশিয়ে যে নতুন একটি রং হয়, শিশু তা-ও শিখতে পারবে।
এছাড়াও কাগজ ভাঁজ করে কিংবা কেটে অনেক কিছু বানাতে পারে শিশু। ফুল, লতাপাতা, মেঘ, সূর্য, চাঁদ, তারা, বিমান- যা খুশি গড়ুক সে। এক্ষেত্রেও মনে রাখবেন প্রাণীর কোন আকৃতি যেন না তৈরি করা হয়। কারণ প্রাণীর আকৃতি তৈরি করা শরীয়তসম্মত নয়। শিশুকে রঙিন কাগজ, পুরু কাগজ-যেমনটা প্রয়োজন, এনে দিন তাকে। পুরোনো কার্টনও কাজে লাগাতে পারেন। তার গড়া জিনিস দিয়ে তার ঘর সাজিয়ে দিতে পারেন। এ রকম কিছু সে বন্ধুদের উপহারও দিতে পারে।
পাশাপাশি মাটি দিয়ে ইচ্ছামতো অনেক কিছুই বানাতে পারে শিশু। শহুরে বাড়িতে নার্সারি থেকে কিনে আনা মাটি দিয়ে এমন মজার আনন্দ করার ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। শিশু মাটি দিয়ে যা তৈরি করবে, তা কিন্তু রংও করতে পারে। আজকাল অবশ্য বিভিন্ন রঙের প্লে-ডো কিনতে পাওয়া যায়। এসব দিয়েও কিছু জিনিস বানাতে পারে সে।
শিশুকে কোনো মাঠ বা পার্কে নিয়ে গেলে তাকে পাতা বা ফুল কুড়াতে উৎসাহ দিন। বাড়িতে জায়গা কম থাকলেও কিছু গাছ লাগাতে পারেন শিশুকে সঙ্গে নিয়ে। সুযোগ থাকলে কোনো প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিন শিশুর। এভাবে শিশু অন্যের প্রতি যতœশীলও হয়ে ওঠে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












