বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পেলে কি মুখস্ত শিক্ষার প্রয়োজন নাই? (২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, রাত ২:০৪ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, রাত ১২:১৯
শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পেলে কি মুখস্ত শিক্ষার প্রয়োজন নাই? (২)

৫. মশিউজ্জামান সাহেব বললেন, “স্কুলের নতুন কারিকুলাম অনুসারে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং-মেডিকেল-জেনারেল ইউনিভার্সিটিগুলো তাদের ভর্তি প্রক্রিয়ায় সংশোধন পরিমার্জণ করবে। ”
লক্ষ্য করুন, বর্তমানে বেকারত্ব বৃদ্ধির কারণ কর্মক্ষেত্রের চাহিদা অনুসারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোয়ালিটি গ্রাজুয়েট যোগান দিতে পারছে না। এজন্য কর্মক্ষেত্রের চাহিদা অনুসারে ইঞ্জিনিয়ারিং-মেডিকেল-জেনারেল ইউনিভার্সিটিগুলোর শিক্ষা পদ্ধতি সাজানো উচিত। আবার ইঞ্জিনিয়ারিং-মেডিকেল-জেনারেল ইউনিভার্সিটিগুলোর চাহিদা অনুসারে কলেজগুলোর শিক্ষা পদ্ধতি সাজানো উচিত। আবার কলেজের চাহিদা অনুসারে স্কুলের শিক্ষা পদ্ধতি সাজানো উচিত। অর্থাৎ চাহিদাটা উপর থেকে নিচের দিকে নামবে। কিন্তু মশিউজ্জামান সাহেবের কথা অনুসারে তারা নিচ থেকে যেভাবে সাজিয়ে দেবে উপরের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে অনুসারেই চলবে। এটা কোন কথা ! এটা কি মার্কেটের সাথে সামঞ্জস্য কোন শিক্ষা পদ্ধতি? এর মাধ্যমে তো বেকারত্ব কখনই কমবে না, বরং প্রচুর পরিমাণে বাড়বে।
৬. বর্তমান কারিকুলামে একজন শিক্ষার্থীর থেকে অভিভাবক বেশি ব্যস্ত হয়ে পড়ছে। কারণ অভিজ্ঞতার মাধ্যমে শেখার কথা বলে, বাচ্চাদের এমন সব এসাইনমেন্ট চাপিয়ে দেয়া হচ্ছে, যার যোগান বাচ্চারা দিতে পারছে না, ফলে বাচ্চারা বাবা-মায়ের কাছে এসে বলছে, আমাদের এসাইনমেন্ট করে দাও। বাধ্য হয়ে বাবা-মা কাজ-কর্ম ফেলে বাচ্চার এসাইনমেন্ট করতে মাঠে নামছেন। একজন বাচ্চাকে বলা হচ্ছে, অমুক তরকারি বাসা থেকে রান্না করে আনো। বাচ্চা বাসা থেকে মাকে দিয়ে মজার তরকারি রান্না করে স্কুলে নিয়ে যাচ্ছে। আর শিক্ষকরা সবাই মিলে সেই তরকারি খেয়ে বাহবা দিচ্ছে, শিক্ষার্থীকে ত্রিভুজ দিচ্ছে। এই মূল্যায়ন দিয়ে গার্ডিয়ান মূল্যায়িত হবে, শিক্ষার্থী না।
৭. অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার কথা যদি বলতে হয়, তবে প্রথমে বলতে হবে, সাইন্স সাবজেক্টগুলোর ব্যবহারিক ক্লাসের কথা। সত্যিই বলতে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সাইন্সের ব্যবহারিক ক্লাসগুলো ঠিক মত হয় না। বেশিরভাগ ক্ষেত্রে স্কুলগুলো একটা ফি ধরে, শিক্ষার্থীদের নম্বর দিয়ে দেয়। সাইন্সের কয়েকটি ব্যবহারিক ক্লাসে যেখানে স্বচ্ছতা থাকে না, সেখানে পুরো পাঠ্যক্রমে ব্যবহারিক বা অভিজ্ঞতা নির্ভর হবে এবং সেখানে শতভাগ স্বচ্ছতা রেখে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে, এটা আমরা বলতে পারি না। এ ধরনের শিক্ষা পদ্ধতি শিক্ষকদের মাঝে দুর্নীতি তৈরী করবে না, মানে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের ত্রিভুজ পাওয়ার সুযোগ করে দিবে না, তার গ্যারান্টি আমরা কিভাবে পাবো?
৮. বর্তমান কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে বাসা থেকে অ্যাসাইনমেন্ট, গল্প কিংবা কবিতা লিখে আনলেই সৃজনশীলতা তৈরী হয় না। কারণ ঐ শিক্ষার্থী যে ইন্টারনেটে বসে চ্যাটজিপিটি দিয়ে অ্যাসাইমেন্ট, গল্প-কবিতা লিখে আনবে না তার নিশ্চয়তা কি? শিক্ষকরা দেখে তো বলবে, “বাপরে বাপ কত ক্রিয়েটিভ বাচ্চা !” কিন্তু বাচ্চা যে চ্যাটজিপিটি ব্যবহার করে গল্প-কবিতা-অ্যাসাইনমেন্ট লিখছে, তা ধরার যোগ্যতা কি স্কুল শিক্ষকদের আছে? শিক্ষকরা মনে করবে শিক্ষার্থীরা এ পাঠ্যক্রমে সৃজনশীল হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাবে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আরো মেশিন নির্ভর ও কৃত্তিম হয়ে উঠবে।

-মুহম্মদ মুহিউদ্দিন রাহাত।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ২টি পর্ব

শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পেলে কি মুখস্ত শিক্ষার প্রয়োজন নাই?

← আগের পর্বপর্ব ১ পরের পর্ব →এটি এখন পর্যন্ত সর্বশেষ পর্ব
  1. পর্ব ১ শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পেলে কি মুখস্ত শিক্ষার প্রয়োজন নাই? (১) ২১ জানুয়ারি, ২০২৪
  2. পর্ব ২ শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পেলে কি মুখস্ত শিক্ষার প্রয়োজন নাই? (২) আপনি এখন এটি পড়ছেন

আরও পড়ুন

সব ›
আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম! আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম! ২১ ঘণ্টা আগে পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ২ দিন আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬