শতবর্ষ বেঁচে থাকে যে মাছ
, ১০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯১ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
গবেষণায় দেখা গেছে, ছোট মাছের চেয়ে বিগমাউথ বাফেলো মাছের প্রতিরোধক্ষমতা বেশি। আর তাই এসব মাছ শত বছরের বেশি সময় বেঁচে থাকে। শুধু তাই নয়, এসব মাছ বয়সের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবান হয়। ফলে ৮০-৯০ বছর বয়সে মাছগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যবান হয়।
গবেষণার তথ্যমতে, বাফেলো মাছের রং বাদামি থেকে নীলাভ রঙের হয়ে থাকে। ২০১৯ সালে বাফেলো মাছ ১১২ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানানো হয়। তবে এ বছরের জানুয়ারিতে কানাডায় ১২৭ বছর বয়সী বিগমাউথ বাফেলো মাছের সন্ধান পাওয়া গেছে। বিগমাউথ বাফেলো মাছের আরও দুটি প্রজাতি রয়েছে। স্মলমাউথ বাফেলো ও ব্ল্যাক বাফেলোও এক শ বছরেরও বেশি সময় বাঁচতে পারে।
‘গ্রিনল্যান্ড হাঙর’ প্রজাতির হাঙর যে কোনো জীবিত মেরুদ-ী প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকে। এদের আয়ুষ্কাল প্রায় ২৫০ বছর।
গবেষণার জন্য ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্ব অ্যারিজোনার অ্যাপাচি লেক থেকে ২২২টি বাফেলো মাছ ধরা হয়। এরপর মাছগুলোর কানের মধ্যে থাকা অটোলিথ নামের পাথর বিশ্লেষণ করেই মূলত বয়স অনুমান করা হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি পাথরটি মাছকে পানিতে কম্পন শুনতে ও অনুভব করতে সহায়তা করে। প্রতিবছর একটি নতুন স্তর তৈরি হয় পাথরের ওপরে। গাছের কা-ে যেমন প্রতিবছর একটি করে আস্তর দেখা যায় তেমনি পাথরের ওপরেও স্তর তৈরি হয়।
গবেষণায় দেখা গেছে, মাছগুলো সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারে। শুধু তাই নয়, বয়স্ক মাছের রক্তে লিম্ফোসাইটের সঙ্গে নিউট্রোফিলের অনুপাত কম পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












