ল্যাম্পপোস্ট বিহীন ভবিষ্যতের রাস্তা আলোকিত করার প্রযুক্তি!
, ৬ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯০ শামসী সন, ০১লা ডিসেম্বর, ২০২২ খ্রি:, ১৬ই অগ্রহায়ণ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
রাস্তায় যদি ল্যাম্পপোস্ট না থাকে তবে কেমন হবে? রাতের বেলায় খুব ভোগান্তি হবে। তবে রাস্তাটা নিজেই যদি আলো ছড়ায় তাহলে আর ভোগান্তি হওয়ার কথা নয়। আর এমনই এক আলো ছড়ানো জ্বলজ্বলে রাস্তা রয়েছে ইংল্যান্ডের ক্যামব্রিজে।
ক্যামব্রিজের এই রাস্তাটিকে বলা হয় স্টার পাথ। রাতের বেলায় আকাশের তারার মতো মিটিমিটি জ্বলে বলেই এমন নামকরণ হয়েছে রাস্তাটির।
রাতের বেলায় যদি স্টার পাথ দিয়ে হেঁটে যান, মনে হবে যেন অসংখ্য তারার উপর দিয়ে হাঁটছেন। হালকা নীলচে স্বর্গীয় আভা ছড়ানো রাস্তাটি বেশ চমৎকার একটি রাস্তা।
ক্যামব্রিজের ক্রাইস্টস পিসেস পার্কে অবস্থিত স্টার পাথ নামক রাস্তাটি আসলে অন্য কিছু নয়। এটি মানুষের বুদ্ধি ও বিজ্ঞানের উন্নতির এক জ্বলন্ত প্রমাণ।
ইউকে ভিত্তিক কোম্পানি প্রো-টেক এক ধরনের বিশেষ পদ্ধতি প্রয়োগ করে রাস্তাটিকে আলোকিত করেছে। এই পদ্ধতিতে রাস্তার উপর বিভিন্ন পদার্থের একটি মিশ্রণ ছড়িয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হয় ফটোলুমিনসেন্ট ¯েপ্র। এটি দিনের বেলায় ইউভি রশ্মি শুষে নেয় ও রাতের বেলায় জ্বলজ্বল করে।
প্রো-টেক কোম্পানির মতে এ পদ্ধতি প্রয়োগ করে রাস্তাগুলোকে আলোকিত করলে আর ল্যাম্পপোস্টের প্রয়োজন হবে না। আর এই ল্যাম্পপোস্ট ছাড়া রাস্তা আলোকিত করার প্রযুক্তিকে তাই বলা হচ্ছে ভবিষ্যতের রাস্তা আলোকিত করার প্রযুক্তি। স্টার পাথও খ্যাতি পেয়ে গেছে ভবিষ্যতের রাস্তা হিসেবে।
প্রো-টেকের স্বত্বাধিকারী বলেছে, এটি এমন একটি পদ্ধতি যা পরিবেশবান্ধব, আর এতে শক্তির অপচয়ও হবে না।
স্টার পাথের এই প্রযুক্তিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে শক্তির অপচয় কমিয়ে আনার ইচ্ছে পোষণ করেন এই স্বত্বাধিকারী। প্রো-টেক কোম্পানির হিসেব অনুযায়ী বর্তমানে প্রতি স্কয়ার মিটার রাস্তা মেরামত করে এই প্রযুক্তি প্রয়োগ করতে খরচ হচ্ছে ৭০ পাউন্ড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












