লোহার ফুসফুসে বেঁচে থাকার ৭১ বছর!
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
লোহার ফুসফুসে ৭১ বছর বেঁচে আছে যুক্তরাষ্ট্রের এক নাগরিক। তার নাম পল আলেকজান্ডার। চিকিৎসাবিজ্ঞানের বিশ্বে সে ‘পোলিও পল’ নামে পরিচিত। এ ছাড়া তাকে ‘আয়রন (লোহা) ফুসফুস পল’ নামে ডাকা হয়। লোহার ফুসফুসের ভেতর বেঁচে থাকা বিশ্বের একমাত্র ব্যক্তি সে।
১৯৫২ সালে পোলিও আক্রান্ত হয় সে। তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর। পোলিওতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তখন তাকে বাঁচাতে তার শরীর একটি লোহার ফুসফুসের মধ্যে প্রবেশ করানো হয়। এটি একটি কৃত্রিম ফুসফুস।
করোনা যেভাবে ফুসফুসে সংক্রমণ ঘটায়, পোলিওতে তেমন নয়। পোলিওতে মূলত মস্তিষ্কের সঙ্গে দেহের অন্য অঙ্গ-প্রত্যঙ্গের যোগাযোগ বাধাগ্রস্ত হয় এবং দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। যে কারণে ফুসফুসও কাজ করে না। মাত্র ছয় বছর বয়সে পলের বেলায়ও তাই ঘটেছিল।
সেই থেকে একেকটি বছর কেটেছে তার। কিশোর, তরুণ, যুবক থেকে প্রবীণ হয়েছে এই যন্ত্রের ফুসফুসের মধ্যে শ্বাস-প্রশ্বাস চালিয়ে।
১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়ংকর পোলিওর প্রাদুর্ভাব দেখা দেয়। ওই সময় দেশটিতে ৫৮ হাজারের বেশি মানুষ পোলিও আক্রান্ত হয়, যার বেশিরভাগই ছিল শিশু। পল আলেকজান্ডার তাদেরই একজন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসের বাসিন্দা পল। তার বয়স এখন ৭৭ বছর। এ সময় পৃথিবীতে ঘটে গেছে কত পরিবর্তন। চিকিৎসাবিজ্ঞানেও এসেছে নানা প্রযুক্তি। আধুনিক ভেন্টিলেশন ব্যবস্থাও উদ্ভাবন হয়েছে। পলকে আধুনিক শ্বাস-প্রশ্বাস ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করা হয়েছে। তবে সে তাতে রাজি হয়নি। তার ভাষ্য, লোহার ফুসফুসের ভেতরে বেঁচে থাকাতেই সে অভ্যস্ত হয়ে গেছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫২ সালের গ্রীষ্মে জুলাই মাসে জ্বর আসে পলের। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সেদিনই সে পোলিওতে আক্রান্ত হয়। ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে যায়। আর কখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে।
পোলিওতে আক্রান্ত হওয়ার পর পলের শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হয়। যে কারণে ১৮ মাস কথা বলতে পারেনি সে। তবে হাসপাতালে তার মতো আরও শিশু ছিল, যাদের লোহার ফুসফুসের মধ্যে রাখা হয়েছিল। পল তাদের সঙ্গে ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করতো। তবে প্রতিদিনই তার সেই সঙ্গীদের কাউকে না কাউকে মরে যেতে দেখেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












