লাখ লাখ কোটি টাকা বিনিয়োগের পরেও বিধ্বস্ত দেশের রেলখাত।
দুর্নীতি, মনিটরিংয়ে দুর্বলতা, নির্লিপ্ততা ও সমন্বয়হীনতার কারনে রেলের বহুমুখী সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী। রেলকে অবহেলিত রেখে যোগাযোগ খাতের উন্নয়ন কখনোই সম্ভব নয়।
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
রেলপথ মন্ত্রণালয় সূত্রের তথ্য, ২০২১-২২ অর্থবছরের রেল বাজেট ১৭ হাজার ৪৮৬ কোটি টাকা। আর ২০০৯ সাল থেকে চলতি বাজেট পর্যন্ত মোট বরাদ্দ প্রায় ১ লাখ ২ হাজার কোটি টাকা। আগামী ৩০ বছর ( ২০১৬-৪৫ সাল পর্যন্ত) মেয়াদে ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এত বিনিয়োগ আর পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে রেল লোকসান গুনে চলেছে। গত ১ যুগে প্রায় ১৪ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে সংস্থাটি। এর মধ্যে গত ২ অর্থবছরেই লোকসানের খাতায় যোগ হয়েছে প্রায় পৌনে ৪ হাজার কোটি টাকা।
সরকারের চলমান রেলপ্রকল্পগুলোর ব্যয়ও দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প। ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৩৯ কোটি ৭৯ লাখ টাকা। কিন্তু এই রেলপথ নির্মাণের ব্যয় কিলোমিটার প্রতি কোথাও ব্যয় হচ্ছে ১৪ কোটি, আবার কোথাও ৪৮ কোটি টাকা, মানে তিন গুণ বেশি। চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা জেলার লাকসাম এবং চিনকী আস্তনার মধ্যে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে। তৃতীয় দফায় ৫০০ কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে এক হাজার ৮০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। একইসাথে বেড়েছে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ। পাঁচ বছরের প্রকল্প শেষ করতে লেগে যাচ্ছে ১০ বছর।
বাংলাদেশে ১৮৮টি রেলস্টেশন বন্ধ। স্বাধীনতার আগের ৪৮৬টি রেল ইঞ্জিনের স্থলে বর্তমানে দেশে চলছে ২৭৩টি রেল ইঞ্জিন। ইঞ্জিনের পাশাপাশি চলাচল করা ট্রেনগুলোতেও পর্যাপ্ত বগি সংযোজন করা হচ্ছে না। খোদ সরকারিভাবেই স্বীকার করা হচ্ছে- ট্রেনগুলোতে পর্যাপ্তসংখ্যক বগি সংযোজন করা হলে বছরে শত কোটি টাকা আয় করা সম্ভব। তারা জানায়, অল্প বগি নিয়ে ট্রেন চলাচল করায় দিনে আয় কমছে প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। অথচ, চলাচল যোগ্য শতাধিক যাত্রীবাহী বগি অলস পড়ে আছে। এতে করে যাত্রীসেবা একেবারেই তলানীতে গিয়ে ঠেকেছে। রেলকে যাতায়াতের সুবিধার বদলে মানুষ একটি ঝঞ্জাটপূর্ণ বাহন হিসেবে মনে করছে।
প্রসঙ্গত, যাতায়াতের ক্ষেত্রে রেলের চেয়ে আরামদায়ক আর কিছুই হয় না। অন্যান্য দেশে রেলের যাত্রীসেবা যে পর্যায়ে পৌঁছেছে, তা বিস্ময়কর। তাইওয়ানের টিএইচএসআর ৭০০টি, তাইওয়ান, ইটালির ইটিআর ৫০০ ফ্রেসিয়ারোসা ট্রেন, ফ্রান্সের এসএনসিএফ টিজিভি ডুপ্লেক্স, চীনের সাংহাই ম্যাগলেভ নামক অনেক উন্নত ট্রেন সার্ভিস চালু করেছে। সেইসাথে তারা উন্নত রেলপথও নিশ্চিত করেছে দেশবাসীকে। ওইসব দেশের মানুষ আগে চেষ্টা করে রেলযাত্রী হওয়ার। কিন্তু উল্টো পরিস্থিতি বিরাজ করছে আমাদের দেশে। ভগ্নদশার জন্য যাত্রীরা রেলে উঠতে চায় না। রেলে যাতায়াত করলে যেমন কম টাকা লাগে, পাশাপাশি মালামাল পরিবহনও বিশেষ সাশ্রয়ী হয়ে থাকে। দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পণ্য নেয়ার ক্ষেত্রে রেল হতে পারে সবচেয়ে সুবিধাজনক। এতে সবারই উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। এটা সরকার বোঝে না, তা আমরা বলতে চাই না।
আমরা মনে করি, বর্তমান সরকার রেলের গুরুত্ব বোঝে বলেই এর উন্নতিতে গত কয়েক বছরে আড়াই লাখ কোটি টাকারও মতো খরচ করেছে। কিন্তু টাকার সদ্ব্যবহার হয়েছে কিনা, তা সরকারকে নিশ্চিত করতে হবে। টাকার অপচয় ও লুটপাট হয়ে থাকলে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থাকে সমান গুরুত্ব দিতে হবে এবং রেলের শীর্ষে যিনিই অবস্থান করুক না কেন, তাকে রেল নিয়ে স্বপ্ন দেখতে হবে। দেশের মানুষকে রেলে চড়তে উৎসাহ দিতে হবে এবং যাত্রীমান বাড়ানোর জন্য যথার্থ পদক্ষেপ নিতে হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












