রোযায় স্কুল বন্ধ নিয়ে হাইকোর্টে রিট ও কিছু কথা (১)
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
সম্প্রতি রোযায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট দায়ের করেন শফিউর রহমান চৌধুরী নামে একজন অভিভাবক। উনার ৮ বছরের সন্তান রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার একটি স্কুলের শিক্ষার্থী। তিনি চান তার সন্তান রমাদ্বান শরীফ মাসে রোযা রাখুক। কিন্তু হঠাৎ করে রোযার মাসে স্কুল খোলার রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রনালয়। এতে তিনি মনে করছেন, উনার সন্তানের রোযা রাখার বিষয়টি বাধাগ্রস্ত হবে, যা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতায় বাধা প্রদান করবে। সেই দৃষ্টিভঙ্গী থেকে তিনি রোযায় স্কুল বন্ধ চেয়ে একটি রিট দায়ের করেন। উনার আইনজীবি ছিলেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এ কে এম ফয়েজ, সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদা খানম।
১০ই মার্চ, ২০২৪ তারিখে শুনানীর পর বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বিষয়টি আমলে নেন এবং রোযায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেন। ১১ই মার্চ হাইকোর্টের আদেশের বিপক্ষে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ, তারা হাইকোর্টে আদেশ স্থগিত চায়। কিন্তু চেম্বার আদালতে বিচারক ইনায়েতুর রহিম স্থগিত আদেশ না দিয়ে আপীল বিভাগে শুনানীর জন্য ফুল বেঞ্চে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ১২ মার্চ, ২০২৪ তারিখে আপীল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করে। ফলে রোযায় স্কুল খোলার সরকারী সিদ্ধান্ত বজায় থাকে।
স্কুল খোলা নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি বক্তব্য ছিলো, রমাদ্বান শরীফ মাসে সব কিছু খোলা থাকলে স্কুল কেন বন্ধ থাকবে? অনেক মুসলিম দেশে তো রোযায় স্কুল খোলা থাকে। তাছাড়া রোযায় স্কুল খোলা রাখার বিষয়টি রাষ্ট্রের পলিসির অন্তর্ভূক্ত। রাষ্ট্রের পলিসির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের এনসিটিবি সদস্য মশিউজ্জামান জানায়, তারা যে নতুন কারিকুলাম প্রণয়ন করেছে, সেখানে ১৮৫ দিন স্কুল ক্লাস করার প্রয়োজন। সেভাবেই হিসেব করা। কিন্তু রমাদ্বান শরীফে পুরোপুরি বন্ধ থাকলে ক্লাস ১৮৫ দিনের কম হবে, ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দেখা দিবে। তাই ক্লাস সংখ্যা ঠিক রাখতে রোযায় রোখা রাখতে হবে।
-শেখ মুহম্মদ রাফসান যানি (আইনজীবি ও গবেষক)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












