রেললাইনের মাঝে ফাঁকা রাখা হয় কেন?
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৯ মে, ২০২৩ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সম্প্রতি বি-বাড়িয়ায় তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। সেই বাঁকা লাইনে কচুরিপানা দিয়ে শীতল করার চেষ্টা করা হয়। পাশাপাশি পাশের ডোবা-নালা থেকে বালতি ও মগ দিয়ে পানি ঢালা হয়।
মূলত এ কারণেই নির্মাণের সময় রেললাইনের মাঝে ফাঁকা রাখা হয়। জানুন রেললাইনের মাঝখানে ফাঁকা রাখার কারণ-
তীব্র গরমের সময় সূর্যের তাপে এবং রেল চলার সময় চাকার ঘর্ষণে উৎপন্ন তাপের ফলে লাইন প্রসারিত হয়। সঠিক মাপের একটানা লাইন হলে এই প্রসারিত অংশের জন্য জায়গা না থাকায় লাইন বেঁকে যেতো। যার ফলে রেল দুর্ঘটনা ঘটতো।
এই রেল দুর্ঘটনা এড়াতেই লাইনের মাঝে মাঝে ফাঁকা রাখা হয়। যাতে লাইন প্রসারিত হলেও ফাঁকা স্থানটি প্রসারিত অংশের জন্য জায়গা করে দেবে। ফলে আর বেঁকে যাওয়ার ভয় থাকবে না।
যেহেতু রেললাইন ইস্পাতের তৈরি। লাইনের ওপর দিয়ে যখন ট্রেন চলে; তখন ঘর্ষণের ফলে এবং সূর্যের উত্তাপে লাইনের তাপমাত্রা অনেক বেড়ে যায়। তাপমাত্রার এই বৃদ্ধির ফলে ধাতব উপাদানে তৈরি রেললাইন দৈর্ঘে প্রসারিত হয়।
এ সময় পাশাপাশি অবস্থিত দুটি লাইনের মাঝে ফাঁকা না থাকলে রেললাইন বাঁকা হয়ে যাবে। এ কারণে রেললাইনের যেখানে দুটি লোহার বার মিলিত হয়, সেখানে ফাঁকা রাখা হয়।
সম্প্রতি গরমের তীব্রতা এত বেশি যে, রেললাইনের মাঝে ফাঁকা রাখার পরও লাইন বেঁকে যাচ্ছে। লাইনের দুই বারের মাঝখানে যতটুকু ফাঁকা রাখা হয়েছে, তাতেও সংকুলান হচ্ছে না। তবে স্বাভাবিক আবহাওয়ায় বাঁকা হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা কমে গেলেই বাঁকা হওয়া সমস্যার সমাধান হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












