ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়:
রাষ্ট্রদ্বীন ইসলামের দেশে ইসলামের কথা বলতে পারবো কি? (২)
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১২ জুন, ২০২৪ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা মানুষের নীতি-নৈতিকতার পদস্খলন। এই নীতি-নৈতিকতার স্খলন থেকেই সমস্ত অপরাধ সৃষ্টি। মানুষের মধ্যে যদি নীতি-নৈতিকতা থাকতো, তবে তো পৃথিবীতে অপরাধ বলে কিছু থাকতো না, পৃথিবী থাকতো শান্তির ভূমি। আর সেই নীতি-নৈতিকতার শিক্ষা দেয় পবিত্র দ্বীন ইসলাম। কিন্তু সেই দ্বীন ইসলামের শিক্ষা যখন প্রচার করতে দেয়া হয় না, তখন মানুষ নীতি নৈতিকতা শিখবে কোথা থেকে? পুলিশ-থানা-হাজত কিংবা আইন কানুন তৈরী করে তো মানুষের অপরাধ বন্ধ করা যাবে না। মানুষের ভাবনায় যেন অপরাধের কথা না আসে, সেই ব্যবস্থা করতে হবে। আর সেই কাজটি করে পবিত্র দ্বীন ইসলাম। মানুষের মনের ভেতর নীতি নৈতিকতা জাগ্রত করে, অপরাধ ভাবনা থেকে দূরে রাখে। ফলে অপরাধ করা তো দূরের কথা, মানুষ পরকালের ভয়ে অপরাধের দিকে পা বাড়ায় না। কিন্তু বর্তমান যুগে দ্বীন ইসলামের কথা বন্ধ করার কারণেই মানুষের মধ্যে পরকালের ভয় আসছে না, অপরাধ করেও অপরাধবোধ জাগ্রত হচ্ছে না। নীতি-নৈতিকতা থেকে মানুষ সরে যাচ্ছে অনেক দূরে। আর নীতিহীন পৃথিবীতে নেমে আসছে অশান্তির বর্ষণ। যা মানুষকে দিন দিন অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে।
অন্যদিক থেকে চিন্তা করলে, বাংলাদেশের সংবিধানের ৪১ এর ১-ক অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। কিন্তু বাংলাদেশে একজন মুসলমান সেই অধিকার পাচ্ছে না। নয়ত নর্থ সাউথের মত একটি প্রথম শ্রেণীর বেসরকারী বিশ্ববিদ্যালয়ে দ্বীন ইসলামে বর্ণিত কথা বলার কারণে চাকুরী হারাতে হয় কি করে ? কেন বাংলাদেশের পাঠ্যবই থেকে জিহাদ শব্দ তুলে দিতে বলা হয়?
ভাষার মাসে আব্দুল লতিফের লেখা একটা কথা আমাদের সব সময় মনে হয়, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়’। এখন দেখা যাচ্ছে, ওরা মুসলমানদের মুখের ভাষা কেড়ে নিতে চাচ্ছে। আর নানা ছুতোয় মুসলমানদের হাতে-পায়ে শেকল পড়িয়ে মুসলমানদের কথা বলতে বাধা দিচ্ছে। একজন শিক্ষক যখন শরীফার গল্প নামক অনৈতিক সমকামীতার বিরুদ্ধে কথা বলছে, তখন তার চাকুরী শেষ করে দেয়া হচ্ছে, একজন বৃদ্ধা নারী যখন উচ্ছৃল পোশাক পরিহিতা নারীকে ভদ্র পোশাক পরতে বলছে, তখন তাকে জেলে ঢুকানো হচ্ছে (২০২২ সালে নরসিংদী রেলস্টেশনের ঘটনা), আবার নর্থ সাউথের একজন শিক্ষক যখন কুরআন-হাদীছের কথা বলে শিক্ষার্থীদের নৈতিকতা শেখাচ্ছে, তখন তখনও তার চাকুরী শেষ করে দেয়া হচ্ছে।
-জিয়া হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












