রাশিয়ায় সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের জীবন
ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত দেশ রাশিয়াতে রয়েছে বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মের সহাবস্থান। দেশটির বৈচিত্রের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে রয়েছে সম্মানিত ইসলাম, যা রাশিয়ার ইতিহাসে গভীরভাবে প্রোথিত এবং শক্তিশালীভাবে বিদ্যমান।
নানা প্রতিকূলতা সত্ত্বেও পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে যুগ যুগ ধরে ইউরোপের সর্ববৃহৎ দেশ রাশিয়ায় যুগান্তকারীভাবে টিকে রয়েছে সম্মানিত ইসলাম। দেশটিতে মুসলমান সংখ্যা ২ কোটির অধিক।
বর্তমানে দেশটির বৃহত্তম দ্বীন হচ্ছে ইসলাম। এমনকি রাজধানী মস্কোতেই বসবাস করেন প্রায় ১০ লক্ষ মুসলিম। দেশটির সবচেয়ে পুরাতন এবং ঐতিহাসিক স্থাপনা মস্কো ক্যাথেড্রাল মসজিদ, যার কাঠামো নির্মাণশৈলী অসাধারণ। অভ্যন্তরীণ নকশায় সাদা মার্বেলের সঙ্গে সবুজ, নীল ও সোনালি অলংকরণ দৃষ্টিনন্দন চিত্র তৈরি করেছে। মসজিদের দুটি প্রধান মিনার রাশিয়ান ও তাতার জাতির সংহতির প্রতীক। একটি সোনার গম্বুজ মস্কোর অর্থোডক্স স্থাপত্যের সঙ্গে চমৎকারভাবে মিশে গেছে।
এক নজরে রাশিয়ায় সম্মানিত ইসলাম বিস্তৃতির ফিরিস্তি:
রাশিয়ার ভোলগা নদীর অববাহিকা থেকে ককেশাস পর্বতমালা পর্যন্ত সম্মানিত দ্বীন ইসলাম রাশিয়ার ইতিহাস ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। দেশটিতে দ্বীন ইসলামের আগমন ঘটেছিল সপ্তম শতকে, যখন আরব বণিকরা বাণিজ্যের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের শান্তির বার্তা নিয়ে আসেন। তবে এখানে সম্মানিত দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিস্তার ঘটে ৯২২ সালে, যখন বর্তমান তাতারস্তানের ভোলগা বুলগারিয়ার শাসক ঈমান আনয়ন করেন।
স্বর্ণযুগ ও চ্যালেঞ্জের সময়:
১৩শ শতকে মঙ্গোলদের গোল্ডেন হোর্ড সাম্রাজ্য গঠনের সময় সম্মানিত দ্বীন ইসলাম আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করেন। পরবর্তীতে ১৬শ শতকে রাশিয়ার জার শাসনের সূচনা হলে মুসলমানদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দেশটিতে মসজিদ নির্মাণে নানা রকম বিধিনিষেধ, সংস্কৃতিগত সমন্বয়ের প্রচেষ্টা এবং ধর্মীয় অনুশীলনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
সোভিয়েত যুগে:
১৯১৭ সালের রুশ বিপ্লব ও সোভিয়েত ইউনিয়ন গঠনের পর ধর্মীয় দমন-পীড়নের নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি হয় রাশিয়ায়। মসজিদ বন্ধ করে দেওয়া, ইসলামী শিক্ষা নিষিদ্ধকরণ এবং ইমাম-খতীব তো অবশ্যই; সাধারণ মুসলমান পরিচয় পেলেই তাদের ওপর নির্মম নিপীড়ন চালানো হয়। হাজার হাজার মুসলমানকে অন্যায়ভাবে শহীদ করা হয়। তবে মুসলমানরা শত আঘাতের পরেও তাদের বিশ্বাস ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সামর্থ্য হয়।
সোভিয়েত পতন পরবর্তী ইসলাম পুনর্জাগরণ:
পরবর্তীতে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে রাশিয়ায় দ্বীনি স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। বহু বছর বন্ধ থাকা মসজিদগুলো পুনরায় চালু করা হয়, নতুন মসজিদ নির্মাণ শুরু হয়, ইসলামী শিক্ষা এবং সাহিত্য পুনরুজ্জীবিত হয়।
বর্তমান রাশিয়ায় মুসলমানদের জীবন:
রুশ মুসলমানরা বর্তমানে তাদের দ্বীনি ও জাতীয় পরিচয় রক্ষার এক জটিল বাস্তবতার মধ্য দিয়ে চলছেন। ইসলামোফোবিয়ার মতো চ্যালেঞ্জ রয়ে গেছে দেশটিতে। তবে মুসলমানরা তাদের ঐতিহ্য বজায় রেখে দেশটির সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
রাশিয়ায় দ্বীন ইসলামের ইতিহাস ধৈর্য্য, অভিযোজন এবং আস্থার প্রতিচ্ছবি। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা পরিবর্তন সত্ত্বেও দ্বীন ইসলাম রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে। আজও রাশিয়ার শহরগুলোর মসজিদ, আযানের ধ্বনি ও মুসলমানদের অবদান দ্বীন ইসলামের স্থায়িত্বের প্রতীক হয়ে আছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।