শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রাজারবাগ শরীফ উনার পরিচিতি

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, রাত ২:২৭
রাজারবাগ শরীফ উনার পরিচিতি
কেন্দ্রীয় লাইব্রেরী এবং দেশব্যাপী লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যোগ
১৫০০ শতকের সুমহান মুজাদ্দিদ, হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি উনার বাল্যকাল থেকেই কিতাব সংগ্রহ করে যাচ্ছেন। সে কারণে উনার সুমহান আম্মাজান হযরত উম্মু মুজাদ্দিদে আ’যম আলাইহাস সালাম (আমাদের সম্মানিত দাদীজান ক্বিবলা আলাইহাস সালাম) তিনি হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার কিতাব কেনা এবং তা রাখার জন্য আলমারি বানিয়ে দেয়া সহ বিশেষ ব্যবস্থা নিতেন। সুবহানাল্লাহ! আলমারির সংখ্যা সহস্রের ঘরে পৌঁছে যাবার পথে আর কিতাব সংখ্যা লক্ষের ঘরে পৌঁছেছে অনেক আগেই। কত টাকা মূল্যের কিতাব রয়েছে এটি উত্তর দেয়া বাতুলতা মাত্র। কেননা এমন অনেক দুষ্প্রাপ্য কিতাব হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে যা অনেকের কাছেই নেই এবং সেই হিসেবে এর মূল্যায়ন কখনোই সম্ভব নয়। কেবল ধারণা দেবার জন্য আমরা এতটুকু বলি যে, শতকোটি টাকার বেশি কিতাব সংগ্রহে আছে এবং এই সংগ্রহের পরিমাণ প্রতিদিন বাড়ছে। সফটওয়্যারের মাধ্যমে কিতাব সমূহের নাম তোলা হচ্ছে আজ বহু বছর যাবত। কিতাব কেনা ও দেখাশুনাতেই রয়েছে আলাদা একটি বিভাগ।
হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি এই কেন্দ্রীয় লাইব্রেরী প্রতিষ্ঠার পাশাপাশি সারা দেশব্যাপী জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, আনজুমান ভিত্তিক এমনকি ব্যক্তিগতভাবে লাইব্রেরী প্রতিষ্ঠার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। তিনি এই উদ্যোগকে নামকরণ করেছেন “বায়তুল হিকমাহ” প্রতিষ্ঠা। সুবহানাল্লাহ!
বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন ব্যক্তি এবং প্রকাশনী থেকে কিতাব সংগ্রহ করে তা ফটোকপির মাধ্যমে সংগ্রহে রাখার মহান উদ্যোগ।
সম্মানিত রাজারবাগ শরীফ সিলসিলার মূল মূলত সম্মানিত ফুরফুরা সিলসিলা। আর সে কারণেই ফুরফুরা সিলসিলার অন্তর্ভুক্ত সকল আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের লিখিত কিতাব সংগ্রহ করার একবার এক পদক্ষেপ নেয়া হয় যেন তা হারিয়ে না যায় এবং মুবারক লাইব্রেরিতে রাখা যায়। এই সিলসিলার অনেক বুযুরগানে দ্বীনের কিতাব হারিয়ে যাচ্ছিল। এর মধ্যে বিশেষ করে হযরত রুহুল আমীন বশীরহাটি রহমতুল্লাহি আলাইহি উনার নাম উল্লেখযোগ্য। পনেরো শতকের সম্মানিত মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি একটি টিম গঠন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মানিত সিলসিলাভুক্ত যাদের কাছেই এই কিতাবের পান্ডুলিপি পাওয়া যায় তা সংগ্রহের এক মহান উদ্যোগ গ্রহণ করেন এবং এই লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। সুবহানাল্লাহ! অনেকের কাছে বিভিন্ন কিতাবের কেবল একটি মাত্র কপি থাকায় তা ফটোকপি করে পুনরায় ফিরিয়ে দেবার নিশ্চয়তা দেয়া হয়। সেই সময় একটি ফটোকপি মেশিনে এ সকল দুস্প্রাপ্য কিতাব ফটোকপি করে, বাঁধাই করে লাইব্রেরিতে রাখা হয়। লাইব্রেরিতে রাখার পাশাপাশি অনেকে মুবারক নির্দেশক্রমে তা ব্যক্তিগতভাবেও সংগ্রহ করেন। কিতাব সংগ্রহের এ রকম নযীর সত্যিই অসাধারণ।
যদিও এভাবে কিতাব সংগ্রহ কেবল ফুরফুরা সিলসিলাভুক্ত বুযুরগানে দ্বীনের কিতাবের মাঝেই সীমাবদ্ধ ছিলনা। পরে যেকোন দুর্লভ কিতাব এভাবে সংগ্রহ করে রাখা হত এবং এখন আরও বড় পরিসরে তা করা হচ্ছে। সুবহানা মামদূহ মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে