রাজধানীতে ঈদের ছুটি ঈদের ৩ দিন আগ থেকে শুরু হওয়া দরকার
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
বাংলাদেশের মত একটি জনবহুল রাষ্ট্রে, বিশেষ করে যেখানে সবকিছু রাজধানী কেন্দ্রীক সেখানে ঈদের আগের দিন ছুটি দিলে আসলে বিষয়টি খুব অমানবিক হয়ে যায়, ছুটি আরো ২ দিন আগ থেকে শুরু হওয়া দরকার। অর্থাৎ ঈদের ৩ দিন আগ থেকেই ঈদের ছুটি প্রয়োজন। কারণ-
১. মাত্র ১ দিন আগে ছুটি পেয়ে সবাই একযোগে ঢাকা ত্যাগ করতে ে গলে বিশাল যানজট তৈরী করে। মহাসড়কগুলোতে শত কিলোমিটার লম্বা যানজট বাধে। অনেকে দেখা যায়, ঈদের আগের দিন রওনা হয়ে ঈদের দিন সকালে বাড়িতে পৌছায়।
২. একযোগে সবাই বাড়িমুখী হওয়াতে ট্রেন, লঞ্চ বা বাসে বাড়তি চাপ থাকে। অনেকে ঝুঁকি নিয়ে বাস-ট্রেনের ছাদে কিংবা লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে। এতে দুর্ঘটনা ঘটার সম্ভবনা বহু গুনে বেড়ে যায়। অনেকক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটে। মানুষ ঈদে জীবিত নয়, লাশ হয়ে বাড়ি ফিরে।
৩. মাত্র ৩ দিন ছুটি পেয়ে অনেকেই চাপাচাপি করে বাড়ি যেতে চায় না। ফলে বাধ্য হয়ে ঢাকা থেকে যায়। ঈদের ৩ দিন আগে ছুটি পেলে মানুষ বেশি মাত্রায় বাড়ি যেতে পারবে। দেখা যাবে, তখন রাজধানী ঢাকার অধিকাংশ লোক গ্রামের বাড়িতে চলে যাবে। আর অধিকাংশ লোক গ্রামের বাড়িতে গেলে ঈদে ঢাকা শহরের উপর চাপ কমবে।
৪. মানুষ বেশিমাত্রায় বাড়ি গেলে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে। গ্রামে কেনাবেচা বাড়বে। শহরের মানুষ গ্রামে বেশি থাকলে সেখানে নতুন বাড়িঘর নির্মাণ করবে। গ্রামে বেশি দিন থাকলে বিনিয়োগ করার কথা চিন্তা করবে। অনেকে গরু বা ছাগলের খামার দিতে আগ্রহী হবে, কেউ মাছের চাষ করতে বিনিয়োগ করবে। এতে দেশে খাদ্য উৎপাদন আরো বাড়বে, ফলে খাদ্যের দামও কমবে।
৫. বর্তমানে শহরের মানুষ গ্রামে খুব একটা যায় না, ফলে গ্রামের আত্মীয় স্বজনের সাথে দূরত্ব থেকেই যায়। কিন্তু মানুষ যত বেশি গ্রামের বাড়িতে যাবে, তত বেশি আত্মীয় স্বজনের মাঝে দূরত্ব হ্রাস পাবে, সু-সম্পর্ক তৈরী হবে। অনেকক্ষেত্রে দেখা যায়, জমিজমা দিয়ে প্রায়ই নিকট আত্মীয়দের মধ্যে ভুল-বুঝাবুঝি থাকে। ছুটি একটু বেশি পেলে গ্রামে বেশি সময় থাকলে এ ধরনের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে।
৬. এখন গরমকাল বিদ্যুতের উপর চাপ বেশি। কিন্তু মানুষ যত বেশি গ্রামে যাবে, তত বেশি শহরে বিদ্যুতের উপর চাপ কমবে। ফলে বিদ্যুৎ বিভ্রাট কমবে।
সর্বপরি ঈদের আগে ৩ দিন ছুটি পেলে রাজধানীর উপর সর্বময় চাপ কমে বিকেন্দ্রীকরণের ঘটনা ঘটবে। যার বহুমুখী সুফল প্রতিটি ক্ষেত্রে সরকার ও জনগণ লাভ করবে।
-ইঞ্জিনিয়ার মুহম্মদ মুস্তাফিজুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












