রহস্যময় উট, খায় জীবন্ত বিষধর সাপ! কেন জানেন?
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
মরুভূমির জাহাজ বলেই পরিচিত উট। এই সুপরিচিত উটের জীবনপ্রবাদ রহস্যে ভরা। অনেকেরই জানা নেই, উটের রহস্য ভরা কিছু তথ্য। তাই আজকের আয়োজন, উটের সেসব রহস্যে ঘেরা জীবনপ্রবাহ নিয়ে।
শান্তশিষ্ট গৃহপালিত হালাল প্রাণী উট। মরুভূমির বুকে এটিই একমাত্র বাহন। তাই বিশ্বব্যাপী মরুভূমির জাহাজ বলে পরিচিতি পেয়েছে প্রাণীটি।
গবেষকদের মতে, সৃষ্টিজগতের মহাবিস্ময় এই প্রাণী। মরুভূমিতে প্রায়ই উটকে যে কাজটি করতে দেখা যায়, সেটি হলো নিজের শরীরকে মরুভূমির বালুর গরম থেকে বাঁচাতে উটকে নিজের পাগুলো সবসময়ই শরীরের নিচে বিছিয়ে বসে থাকতে দেখা যায়। উট কেন এমন করে জানেন?
বিজ্ঞান বলছে, মাটি থেকে অতিরিক্ত তাপ শরীরের ভেতর যেন পৌঁছাতে না পারে তাই এমন করতে দেখা যায় উটকে। এসময় এরা সূর্যের দিকে মুখ করে থাকে, যাতে শরীরের ন্যূনতম অংশ উত্তপ্ত হয়। আপনি জানলে অবাক হবেন, উটের কিন্তু কোনো পিত্তথলিও নেই।
চিকিৎসাবিদ্যাও ভালো জানা আছে উটের। এ কারণে অনেক সময়ই মরুর বুকে উটকে অনেকেই দেখেন বিষধর সাপ খেতে। বিশেষজ্ঞরা বলছে, উটের এমন একটি রোগ আছে, যে রোগ হলে উটকে খেতে হয় জীবন্ত সাপ। এ রোগের নাম হায়াম। এটি স্থানীয় আরবী শব্দ। যার অর্থ জীবন্ত সাপ গিলে ফেলা।
এই রোগে আক্রান্ত হলে উট খাওয়া বন্ধ করে, শরীর ফুলে শক্ত হয়ে যায়, রক্তশূন্যতা দেখা দেয়, গর্ভপাতসহ নানা রকমের জটিলতা দেখা দেয়। যার ফলে এরা সারাক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং একসময় নিস্তেজ হয়ে মারা যায়। এই রোগের চিকিৎসা করতেই মূলত বিষধর সাপ খাওয়ানো হয় উটকে। তবে বিচিত্র এই রোগের ব্যাখ্যা আজও দিতে পারেনি বিশেষজ্ঞরা।
আপনি কি জানেন? উটের চোখের পানিকে বলা হয় ‘তিরয়াক’। প্রচলিত আছে, মূল্যবান এই পানি বিভিন্ন ধরনের চিকিৎসার কাজে লাগে। বিশেষ করে বিষাক্ত সাপ বা কোনো বিষধর পোকা-মাকড়ের, কামড়ের উপশম হিসেবে কাজ করে এই দুর্লভ পানি। মূল্যবান এই পানি উটের মালিক বিভিন্নভাবে সংরক্ষণ করে। প্রাচীনকালে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখা হত উটের চোখের পানি।
উটের পশম দিয়ে তৈরি হয় এক ধরনের সুতা। যা দিয়ে বিভিন্ন বাহারী এবং নামী-দামি পোশাক তৈরি হয়। আর চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাক। আপনি কি সেটা জানতেন? বিশ্ব বাজারে উটের পশমে তৈরি পোশাক বিক্রি হয় বেশ চড়া দামে। এছাড়া উটের যকৃৎ থেকে এক ধরনের সুরমাও তৈরি করা যায়, যা মানুষের চোখের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য অত্যন্ত উপকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












